Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুকে পুরোপুরি বিশ্বাস করেননি জো বাইডেন

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৯
শেয়ার করুন:
নেতানিয়াহুকে পুরোপুরি বিশ্বাস করেননি জো বাইডেন

নেতানিয়াহুর সঙ্গে বাইডেন— রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের লেখা নতুন বই প্রকাশ পেয়েছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের আস্থা সীমিত ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত নতুন বই ‘প্রমিজ মি, আমেরিকা’-তে এক মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বাইডেন।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন বাইডেন। তিনি বলেছেন, ওই সিদ্ধান্ত সঠিক ছিল বলে তিনি মনে করেন। একই পরিস্থিতিতে আবার প্রেসিডেন্ট হলে একই সিদ্ধান্ত নিতেন।

বাইডেন জানান, সে সময়ের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

বাইডেন বলেন, তাকে আশ্বস্ত করা হয়েছিল যে মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগান সরকার অন্তত ছয় মাস টিকে থাকতে পারবে। কিন্তু এর পরিবর্তে কয়েক দিনের মধ্যেই সরকারের পতন ঘটে।

আরও পড়ুন

আরাফাতের উপদেষ্টা থেকে নেসেটে আজান, ইসরায়েলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার আহমাদ তিবি কে

১৬ নভেম্বর ২০২৬

২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি চুক্তি হয়। তখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

নেতানিয়াহু ‘তথ্য নিয়ে নমনীয়’

‘বিবি’ নামে পরিচিত নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বাইডেন লিখেছেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বাইডেন লেখেন, ‘আমাদের মধ্যে খুব একটা আস্থা ছিল না। বিবির কিছু প্রবণতা নিয়েও আমি উদ্বিগ্ন ছিলাম, যেগুলোর সঙ্গে ট্রাম্পের প্রবণতার মিল ছিল। তথ্যের ক্ষেত্রে তিনি অত্যন্ত নমনীয় হতে পারতেন। নিজের ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে তার কোনো দ্বিধা ছিল না।’

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। তবে বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে ‘গভীরভাবে ব্যথিত’ করেছে বলে উল্লেখ করেছেন তিনি।

অন্য বিশ্বনেতাদের প্রসঙ্গে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণকে ‘খিটখিটে’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, বৈঠকের সময় পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর ঝুঁকিয়ে বসতেন। এতে তাকে ‘কিশোরের মতো’ অনাগ্রহী দেখাত।

বাইডেন আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা যুদ্ধকালীন একজন নেতার জন্য ‘আসলে খুব ভালো প্রশিক্ষণ’ ছিল বলে তিনি মনে করেন।

সূত্র: মিডলইস্ট মনিটর


জো বাইডেননেতানিয়াহুইসরায়েলযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন