জাতিসংঘ মহাসচিবের পদটি কেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কপালে নেই

গ্রাফিকস: আগামীর সময়
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে ‘আঞ্চলিক পালাবদল’ বা রিজিওনাল রোটেশনের একটি দীর্ঘদিনের অলিখিত প্রথা বা রীতি। জাতিসংঘের সনদে (আর্টিকেল ৯৭) এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এই রীতি অনুসরণ করা হয়।
জাতিসংঘের সদস্য দেশগুলো পাঁচটি আঞ্চলিক গ্রুপে বিভক্ত। এগুলো হচ্ছে আফ্রিকা, এশিয়া— প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য দেশ । আঞ্চলিক পালাবদলের পাশাপাশি আরেকটি কঠোর অলিখিত নিয়ম হলো— নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) কোনো নাগরিক কখনোই মহাসচিব হতে পারবেন না। পদের নিরপেক্ষতা বজায় রাখতে সাধারণত ছোট বা মাঝারি ও তুলনামূলক নিরপেক্ষ দেশ থেকেই মহাসচিব বেছে নেওয়া হয়। আঞ্চলিক পালাবদল কোনো আইনি বাধ্যবাধকতা না হলেও, সাধারণ পরিষদের ১৯৩টি দেশের সমর্থন আদায় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো এড়ানোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে। নিরাপত্তা পরিষদ সুপারিশ করলেও মহাসচিবকে চূড়ান্তভাবে নিয়োগ দেয় সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য রাষ্ট্রের সমর্থন ও আস্থা অর্জনের জন্য আঞ্চলিক পালাবদল একটি নৈতিক মানদণ্ড হিসেবে কাজ করে। কোনো অঞ্চল দীর্ঘদিন বঞ্চিত থাকলে সেই অঞ্চলের দেশগুলো ঐক্যবদ্ধভাবে অন্য অঞ্চলের প্রার্থীর বিরোধিতা করে, যা নির্বাচনে প্রভাব ফেলে। আঞ্চলিকতার ধারাবাহিকতা রক্ষার জন্য ২০২৬ সালের নির্বাচনে চীন সংযুক্ত আরব আমিরাতের (এশিয়া— প্যাসিফিক গ্রুপ) প্রার্থীর বিরোধিতা করেছে। কারণ বেইজিং মনে করে এবারের পদটি লাতিন আমেরিকার প্রাপ্য ।
অলিখিত নিয়ম অনুযায়ী, প্রতিটি অঞ্চল থেকে পর্যায়ক্রমে মহাসচিব নির্বাচিত হন এবং সাধারণত কোনো এক অঞ্চল থেকে পরপর দুই মেয়াদ (১০ বছর) দায়িত্ব পালনের পর পরবর্তী অঞ্চলের পালা আসে। বিগত কয়েক দশকের ক্রমটিতে আফ্রিকা: বুট্রোস বুট্রোস— ঘালি (মিসর, ১৯৯২-৯৬) এবং কফি আনান (ঘানা, ১৯৯৭-২০০৬), এশিয়া: বান কি মুন (দক্ষিণ কোরিয়া, ২০০৭-১৬) ও পশ্চিম ইউরোপ: আন্তোনিও গুতেরেস (পর্তুগাল, ২০১৭-২৬) অব্জলগুলো প্রতিনিধিত্ব করেছে।
বর্তমানে কোন অঞ্চলের পালা?
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম ইউরোপের প্রতিনিধি হওয়ায় এবং এর আগে এশিয়া ও আফ্রিকা থেকে মহাসচিব নির্বাচিত হওয়ায়, অলিখিত প্রথা অনুযায়ী এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব হওয়ার জোরালো দাবি রয়েছে। ১৯৮২-৯১ সালে পেরুর হাভিয়ের পেরেজ দে কুয়েলারের পর এই অঞ্চল থেকে আর কেউ মহাসচিব হননি।
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিবেচনায় এবারের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। অর্থনীতিবিদ গ্রিনস্প্যান দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। ২০২১ সাল থেকে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদেও কাজ করেছেন। নিরাপত্তা পরিষদের গোপন ভোটের ফল নিয়ে ৫ নভেম্বর প্রকাশিত তথ্যে তিনি ১২টি সমর্থনসূচক ভোট পান। বিপক্ষে ছিল তিনটি। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আপত্তির আশঙ্কা তার পথ কঠিন করে রেখেছে।
দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক তিনি। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও আন্তর্জাতিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ৫ নভেম্বরের ভোটে গেস্খাসিস্প্যান নয়টি সমর্থনসূচক ভোট। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে পরিচিতি থাকায় রাশিয়া ও চীনের সমর্থন পাওয়া তার জন্য কঠিন হতে পারে।
গুরুত্বপূর্ণ প্রার্থী গায়ানার ক্যারোলিন রড্রিগেস—বার্কেট। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি। ২০২০ সাল থেকে জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিষদে গায়ানার সদস্যপদের সময়ও প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। ইসরায়েলের গাজা অভিযানকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে তাঁর প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
গেল শুক্রবার নিরাপত্তা পরিষদের ২টি স্থায়ী সদস্য দেশ রেবেকা গ্রিনস্প্যানের ব্যাপারে ভেটো দেওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ৩১ ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ ২০২৭ সালের জন্য নতুন মহাসচিব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব প্রশ্নে আবার মিলিত হচ্ছে।



