Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি ‘শেষ হয়ে গেছে’

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৭:১৬
ইরানের সঙ্গে অন্তর্বর্তী চুক্তি ‘শেষ হয়ে গেছে’

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প- রয়টার্স

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে হওয়া অন্তর্বর্তী চুক্তি ‘শেষ হয়ে গেছে’ বলে বুধবার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের নতুন হামলার পর তিনি এ মন্তব্য করেন।

উত্তেজনা নতুন করে বাড়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

এই হামলায় আগে থেকেই নড়বড়ে অবস্থায় থাকা যুদ্ধবিরতি আরও দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি ১৭ জুন সই হওয়া সমঝোতা স্মারককে (এমওইউ) স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেওয়ার আশাও বড় ধাক্কা খায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই যুদ্ধ।

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, সমঝোতা স্মারকটি কি এখন কার্যত শেষ হয়ে গেছে?

জবাবে ট্রাম্প বললেন, ‘খুবই আকর্ষণীয় প্রশ্ন। আমার কাছে মনে হয়, এটি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে চাই না।’

তিনি আরও বললেন, ‘তারা জঘন্য। তারা অসুস্থ মানসিকতার মানুষ, আর তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। আমার দৃষ্টিতে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।’

অতীতে ট্রাম্প কয়েকবার ইরানের বিরুদ্ধে দেওয়া কঠোর হুমকি থেকে সরে এলেও এবার তার মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায় এবং শেয়ারবাজারে পতন দেখা দেয়।

নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, অন্তত চারটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার প্রণালিটি অতিক্রম না করে মাঝপথ থেকেই ফিরে গেছে।

এর প্রভাবে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক দিনেই ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ ডলারে পৌঁছেছে, যা মে মাসের শেষ দিকের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধি।

যদিও যুদ্ধের সবচেয়ে তীব্র সময়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের বেশি হয়েছিল, বর্তমান মূল্যবৃদ্ধিও বৈশ্বিক বাজারে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। বিশেষ করে কয়েক মাসের সংঘাতের কারণে বিশ্ব জুড়ে তেলের মজুদ কমে যাওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্পইরান যুদ্ধন্যাটো সম্মেলনঅন্তর্বর্তী চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম