Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে ধন্যবাদ দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৩:৩৭
ট্রাম্পকে ধন্যবাদ দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের পর ওয়াশিংটন ভেনেজুয়েলাকে সহায়তা করতে চাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

এর আগে, বুধবার গভীর রাতে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ব্যাপক মাত্রার এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।

সব ফেডারেল সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন জানিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা আমাদের নতুন ও চমৎকার বন্ধুদের পাশে থাকব।’

ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় রদ্রিগেজ সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা ভেনিজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে জনগণকে সমর্থন ও সংহতি জানিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে শোকের সাগরে নিমজ্জিত করেছে।

আরও পড়ুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে জামায়াতের শোক

২৫ জুন ২০২৬

বুধবার বিকেলে রাজধানী কারাকাসের পাশের সান ফেলিপে পৌরসভার কাছে প্রথমে একটি প্রচণ্ড ৭ দশমিক ২ মাত্রার কম্পন আঘাত হানে। এর মাত্র ৪০ সেকেন্ড পরেই ইউমারের ঠিক দক্ষিণ-পূর্বে আরও বিধ্বংসী ৭ দশমিক ৫ মাত্রার মূল ভূমিকম্পটি সংঘটিত হয়। মূল কম্পনটি ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা নথিভুক্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং গত ১২৫ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

জানুয়ারিতে কারাকাসে মধ্যরাতের সামরিক অভিযানে মার্কিন বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে সম্পর্ক ভাল হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাদুরোর মিত্র ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলার তেল বিক্রির একটি চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে এবং মার্কিন বিনিয়োগকে উৎসাহিত করতে নিষেধাজ্ঞা মওকুফ করেছে কারাকাস।

সূত্র : এক্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজভেনেজুয়েলায় ভূমিকম্প
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise