৫৩ জন চ্যাটজিপিটি ব্যবহারকারীর ছবি ফাঁস করল ওপেনএআই

ইতালির ব্যাংক ডাকাতি , যুক্তরাষ্ট্রের সুরক্ষিত সরকারি ওয়েব সাইটে অবৈধ অনুপ্রবেশ -- একের পর এক অঘটন ঘটিয়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গত শুক্রবার ওপেনএআই এজেন্ট ফাঁস করল ৫৩জন চ্যাটজিপিটি ব্যবহারকারীর ছবি। তবে ছবিগুলো এআই দিয়ে তৈরি করা নাকি বাস্তবে তোলা কোনো ছবি এবং ছবিগুলো কখন পোস্ট করা হয় –নিজেদের পাবলিক ব্লগে এ সম্পর্কে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠনটি। গার্ডিয়ান।
ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টদের মাধ্যমে ফাঁস হওয়া ছবির এই ঘটনা একটি গুরুতর নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘন। এটিই এখন পর্যন্ত জ্ঞাত প্রথম ঘটনা, যেখানে ওপেনএআইয়ের ব্যবহারকারীদের দেওয়া তথ্য সরাসরি ইন্টারনেটে প্রকাশ করে দিয়েছে এআই এজেন্ট।
এটি কোনো বাইরের হ্যাকারদের হামলায় ঘটেনি। বরং ওপেনএআইয়ের নিজস্ব পরীক্ষামূলক সফটওয়্যার বা এআই এজেন্টদের কর্মকাণ্ড থেকেই তথ্য ফাঁসের ঘটনাটি ঘটে।
যেভাবে ফাঁস হল
ব্যবহারকারীরা চ্যাটজিপিটি ব্যবহারের সময় যেসব ছবি আপলোড করেছিলেন এবং যেগুলো ওপেনএআই-এর মডেল প্রশিক্ষণের জন্য উপযুক্ত ছিল, মূলত সেই ডেটা থেকেই এই ফাঁসের ঘটনা ঘটে। নিয়ম অনুযায়ী, ব্যবহারকারী যদি ডেটা ব্যবহারে আপত্তি না জানান, তবে সেগুলো এআই-এর দক্ষতা বাড়াতে ব্যবহৃত হয়। গাল্ফ নিউজ।
ওপেনএআই-এর গবেষণায় কাজ করার সময় তাদের কিছু শক্তিশালী এআই এজেন্ট উদ্দেশ্যহীন বা ভুলভাবে এই ডেটাগুলো থার্ড-পার্টি বা বাইরের বিভিন্ন ইমেজ-হোস্টিং সাইটে পোস্ট করে দেয়। প্রযুক্তিটি নির্মাতা প্রতিষ্ঠানের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নিজে থেকেই এই কাজটি সম্পন্ন করে। ছবিগুলো ইন্টারনেটে সরাসরি উন্মুক্ত বা ইনডেক্স করা না হলেও, সেগুলো "আনলিস্টেড লিংক" হিসেবে পোস্ট করা হয়েছিল। অর্থাৎ ছবিগুলো গুগলে সার্চ করে সহজে পাওয়া যেত না, তবে লিংকটি কারও হাতে গেলে তিনি ছবিগুলো দেখতে ও ডাউনলোড করতে পারতেন



