নিউইয়র্ক গর্ভনর ক্যাথি হোকুলকে ‘হিজাব হোকুল’ বলায় তুমুল বিতর্ক

রিপাবলিক্যান দলীয় নিউইয়র্কে গর্ভনর পদপ্রার্থী ব্রুস ব্লেকম্যান মাথায় কাপড় বা ওড়না জড়ানো অবস্থায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের একটি ছবি পোস্ট করেছেন।
নিউইয়র্কের গর্ভনর ক্যাথি হোকুলকে ‘হিজাব হোকুল’ বলায় রাজ্যজুড়ে তুমুল সমালোচনা ও বিতর্কের ঝড় বইছে। আর এ বিতর্কের জন্ম দিয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিক্যান দলীয় নিউইয়র্কে গর্ভনর পদপ্রার্থী ব্রুস ব্লেকম্যান। ব্লেকম্যান মাথায় কাপড় বা ওড়না জড়ানো অবস্থায় নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের একটি ছবি পোস্ট করেছেন। যা কিনা হেজাব নামে পরিচিত। তিনি ছবিটির ক্যাপশনে লেখেন "হিজাব হোকুল" এবং "ক্যাথির নতুন সাজ। দর্শক যা চায় তাই তিনি করেন"। ব্লেকম্যান পোস্টে আরও বলেন, "ভোটের প্রশ্ন এলে ক্যাথি হোকুল যা বলা প্রয়োজন তাই বলবেন এবং যা হওয়া প্রয়োজন তাই হয়ে উঠবেন। এ ধরনের রাজনৈতিক তোষামোদ অত্যন্ত কাণ্ডজ্ঞানহীনতার পরিচয়।" ৪ সেপ্টেম্বর ‘ ইউএসএ টুডে, নিউইয়র্ক পোস্ট ও অনলাইন পত্রিকা ‘নিউজ ব্রেক’ সংবাদটি প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে 'ট্রুম্নথ সোশ্যাল'—এ ছবিটি শেয়ার করেছিলেন। তিনি হোকুলকে "দেশের সবচেয়ে বাজে গভর্নর" হিসেবে অভিহিত করেন ।প্রেসিডেন্টের পোস্টের জবাবে হোকুল নিজেও একটি পোস্ট দেন। তিনি জানান, ছবিটি একটি মুসলিম উপাসনালয়ে পরিদর্শনের সময় তোলা হয়েছিল, যেখানে তিনি সম্মানের নিদর্শন হিসেবে মাথায় হেজাব জড়িয়েছিলেন।
ট্রাম্পের উদ্দেশে হোকুল বলেন, "আপনি আসার আগে এই দেশে এটাই ছিল স্বাভাবিক রীতি। আপনি এবং আপনার সহযোগীরা যতই ইসলামবিদ্বেষী হোন না কেন, যেকোনো ধর্মের মানুষের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আমি কখনোই ক্ষমা চাইব না।" বুধবার ২ সেপ্টেম্বর লং আইল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গভর্নর ব্লেকম্যানের পোস্ট নিয়েও প্রতিক্রিয়া জানান।
হোকুল বলেন, "তিনি বিষয়টিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছেন এবং আমার বিশ্বাস, ভোটাররা এটি প্রত্যাখ্যান করবেন।" "ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সময় পোশাক—আশাকের ভিত্তিতে নিউ ইয়র্কবাসীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করাটা ঠিক নয়। এ নিয়ে যদি তার কোনো সমস্যা থাকে, তবে তা অন্য কারও চেয়ে বরং তাঁর নিজের চরিত্র সম্পর্কেই বেশি কিছু প্রকাশ করুক।"
ব্ল্্যাকম্যানের ওই পোস্টের বিরুদ্ধে একাধিক গোষ্ঠী সোচ্চার হয়েছে এবং কেউ কেউ তা সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। নিউইয়র্কেও নাসাউ কাউন্টির ডেমোক্র্যাটরা এই পোস্টটিকে "নিউ ইয়র্কবাসীদের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে দেওয়া এক বিপজ্জনক উসকানিমূলক বার্তা" হিসেবে অভিহিত করেছে। তারা নাসাউ কাউন্টির নির্বাহীর প্রতি পোস্টটি মুছে ফেলার এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
দলটি আরও বলেছে, "রাজনৈতিক ফায়দা লোটার জন্য যারা ধর্মীয় বিভেদকে কাজে লাগায়, এমন নেতাদের আমরা মেনে নিতে পারি না।"
দেশের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংস্থাটির শাখা 'কেয়ার নিউ ইয়র্ক' ব্ল্্যাকম্যান ও ট্রাম্পের পোস্টগুলোকে "অর্থহীন" এবং "ইসলামবিদ্বেষীদের আকৃষ্ট করার মতো নিছক বোকামিপূর্ণ 'ক্লিকবেট' কৌশল" বলে আখ্যায়িত করেছে।
ম্যানহাটনের ডেমোক্র্যাট দলীয় অ্যাসেম্বলি সদস্য টনি সিমোন বলেছেন, ব্ল্যাকম্যানের সংকীর্ণ মানসিকতার গোঁড়ামি বা বিদ্বেষের" প্রতি কোনো সম্মান নিউইয়র্কবাসী দেখাবে না। । তিনি আরও বলেন, ব্ল্্যাকম্যানের উচিত ‘ইসলামবিদ্বেষী ঘৃণা ছড়ানো বন্ধ করা।





