Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুকে গালি দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২০:৪৬
নেতানিয়াহুকে গালি দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু— রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘পাগল’ বলে গালি দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে যুদ্ধ নিয়ে উত্তেজনার সময় এক ফোনালাপে এ গালি দেন তিনি। সে সময় ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সমঝোতার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র।

আজ বুধবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি নেতানিয়াহুকে গালি দিয়েছিলেন এবং অকৃতজ্ঞতার অভিযোগ তুলেছিলেন কি না। প্রশ্নটি ছিল অ্যাক্সিওসের একটি প্রতিবেদনের ভিত্তিতে।

‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ, বলেছিলাম। আমি রাগান্বিত ছিলাম না। তবে লেবাননের সঙ্গে তার লাগাতার যুদ্ধ নিয়ে আমি কিছুটা বিরক্ত ছিলাম।’

এরপর ট্রাম্প বলেছেন, তার ও নেতানিয়াহুর সম্পর্ক খুব ভালো।

অ্যাক্সিওসের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সোমবার এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘তুমি পুরো পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে।’

সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘এক পর্যায়ে আমি বললাম, বিবি, এটা আমাদের থামাতে হবে। এটা বন্ধ করতে হবে।’

অ্যাক্সিওসের প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে ওই ফোনালাপ নিয়ে মন্তব্য করেননি। তবে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বিভিন্ন সূত্র দুই নেতার মধ্যে উত্তেজনার বিষয়টিকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে। ট্রাম্পের মন্তব্যের সত্যতা স্বীকারের পর কোনো মন্তব্য করতে রাজি হয়নি নেতানিয়াহুর দপ্তরও।

ইরান বলেছে, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প ও নেতানিয়াহু যে যুদ্ধ শুরু করেছিলেন, তা বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে তারা রাজি হবে না, যদি না যুদ্ধবিরতির আওতায় লেবাননও আসে। মার্চে ইসরায়েল লেবাননে হামলা শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইরান-সমর্থিত হিজবুল্লাহ, যারা তেহরানের সমর্থনে সীমান্ত পেরিয়ে হামলা চালাচ্ছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সমঝোতা ঘোষণা করা হলেও সংঘর্ষ পুরোপুরি থামেনি। ওই সমঝোতার পর ইসরায়েল বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ উপশহরে হামলা থেকে সরে আসে এবং সীমান্তপারের হামলা বন্ধ করতে সম্মত হয় হিজবুল্লাহও।

তবুও বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর পাঠানো বলে ধারণা করা একটি ‘শত্রু উড়োজাহাজ’ প্রতিহত করেছে।

এর আগেও ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েল সম্পর্কে অশালীন ভাষা ব্যবহার করেছেন। গত বছর তিনি বলেছিলেন, ইসরায়েল ও ইরান ‘জানে না তারা আসলে কী করছে।’

ডোনাল্ড ট্রাম্পবেনিয়ামিন নেতানিয়াহুইরান যুদ্ধলেবানন
    শেয়ার করুন:
    Advertisement
    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:১৭

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৪

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৬

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫১

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    advertiseadvertise