Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিদেশিদের জন্য চাকরি আবেদনের অনলাইন প্ল্যাটফর্ম চালু তুরস্কের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৯:৪২
বিদেশিদের জন্য চাকরি আবেদনের অনলাইন প্ল্যাটফর্ম চালু তুরস্কের

ছবি: রয়টার্স

বিদেশে চাকরি খুঁজতে গিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞাপনের ফাঁদে পড়ার ঝুঁকি অনেকেরই পরিচিত। সেই ঝুঁকি কমিয়ে এবার সরাসরি নিয়োগকর্তার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে তুরস্ক। দেশটির সরকারি কর্মসংস্থান সংস্থা চালু করেছে এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের যেকোনো দেশের নাগরিক তুরস্কে চাকরি খুঁজতে এবং সরাসরি আবেদন করতে পারবেন।

সংস্থাটির সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছে। তুরস্কে এরই মধ্যে অবস্থান করছেন কিংবা বিদেশ থেকে আবেদন করছেন—উভয় ধরনের আন্তর্জাতিক প্রার্থীদের সঙ্গে কর্মী খুঁজছেন এমন নিয়োগদাতাদের যোগাযোগ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

প্ল্যাটফর্মটি ব্যবহার করা সহজ। চাকরিপ্রার্থীরা নিজেদের দক্ষতার বিষয়গুলো লিখলে ওয়েবসাইটটি তুরস্কে বর্তমানে পাওয়া যাচ্ছে এমন সংশ্লিষ্ট চাকরির তালিকা দেখাবে। এরপর আবেদনকারীরা কোনো তৃতীয় পক্ষ বা নিয়োগ এজেন্টের মাধ্যমে না গিয়ে সরাসরি প্ল্যাটফর্ম থেকেই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-তুরস্ক পাকিস্তান

০৮ আগস্ট ২০২৬

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্যও ওয়েবসাইটটি একটি নিয়োগের মাধ্যম হিসেবে কাজ করবে। কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে শূন্য পদ প্রকাশ করতে পারবে, উপযুক্ত প্রার্থী খুঁজতে পারবে এবং প্রশিক্ষণার্থীও খুঁজতে পারবে। ফলে নিয়োগের উভয় পক্ষের জন্যই এটি কার্যকর।

বিশ্বের যেকোনো দেশের নাগরিক এতে প্রবেশ করতে পারবেন। ফলে তুরস্কে কাজ করার বিষয়ে আগ্রহী যেকোনো ব্যক্তির জন্য এটি অন্যতম উন্মুক্ত প্রাথমিক সুযোগ।

এ উদ্যোগের মাধ্যমে বিদেশি কর্মী আকর্ষণে বিশেষায়িত ডিজিটাল ব্যবস্থা চালু করা দেশগুলোর তালিকায় তুরস্কও যুক্ত হলো।

জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন ও ডেনমার্ক এর আগে একই ধরনের ব্যবস্থা চালু করেছে। শ্রমিক সংকট এবং আন্তর্জাতিক দক্ষ কর্মীদের নিজেদের শ্রমবাজারে প্রবেশের প্রক্রিয়া সহজ করার প্রয়োজন থেকেই মূলত এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, বিদেশি নাগরিকদের জন্য সাড়ে ৫ হাজারের বেশি শূন্য পদসহ একটি সরকারি অনলাইন চাকরির প্ল্যাটফর্ম চালু করেছে নরওয়েও।

তুরস্কচাকরি আবেদনঅনলাইন প্ল্যাটফর্ম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!