Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সিরিয়ায় শুরু হয়েছে বাশার আল আসাদ সংশ্লিষ্টদের বিচার

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬
সিরিয়ায় শুরু হয়েছে বাশার আল আসাদ সংশ্লিষ্টদের বিচার

সংগৃহীত ছবি

টানা দুই যুগ ক্ষমতায় ছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অবশেষে তার শাসনামলে বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য বিচার শুরু করেছে দেশটি।

রবিবার রাজধানী দামেস্কের আদালতে হাজির করা হয় আসাদের আত্মীয় আতেফ নাজিবকে। প্রাথমিক শুনানিতে একমাত্র আসামি হিসেবে আদালতে ছিলেন তিনি। মামলাটি পুনরায় চলবে আগামী মাসে। এসব তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা।

প্রসঙ্গত, ২০১১ সালের বিদ্রোহের সময় বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে-সময় দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন নাজিব।

মামলায় অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত আসাদ এবং তার ভাই মাহের আল আসাদ। সে-সময় মাহের ছিলেন সিরিয়ার সেনাবাহিনীর ৪র্থ সাঁজোয়া ডিভিশনের কমান্ডার। একই মামলায় অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত করা হয়েছে আরও কয়েকজন সাবেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাকেও।

এ সময় আদালতের বাইরে জড়ো হয় অনেক মানুষ, প্রকাশ করে আনন্দ। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলছিলেন, প্রকাশ্যে এ বিচার বেশ গুরুত্বপূর্ণ। থাকবে স্বচ্ছতা এবং বিচার বিভাগের স্বাধীনতা। একটি অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়ার অংশ এটি।

২০১১ সালে বিদ্যালয়ের দেয়ালে সরকারবিরোধী গ্রাফিতে আঁকে কিছু কিশোর। তাদের গ্রেপ্তারের পর, করা হয় নির্যাতন। এই ঘটনা থেকেই বড় বিদ্রোহের সূত্রপাত। বাড়তে থাকে বিক্ষোভ, কঠোর অবস্থানে যায় সরকার। পরিস্থিতি ধীরে ধীরে পরিণত হয় ১৪ বছরের গৃহযুদ্ধে।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আক্রমণে ঘটে আসাদের পতন। এরপর রাশিয়ায় পালিয়ে যান তিনি। দেশ ছেড়ে চলে গেছেন তার ঘনিষ্ঠদের বেশিরভাগও।

প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে এ যুদ্ধে। আসাদ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাই বেশ কঠোর অবস্থানে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।

এর আগে শুক্রবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমজাদ ইউসূফকে করা হয়েছে গ্রেপ্তার। ২০১৩ সালের তাদামন হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন তিনি। ওই ঘটনায় নিহত হয়েছিল অন্তত ৪১ জন।

২০২২ সালে একটি ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, আটক করা বেসামরিক লোকদের গুলি করছিলেন ইউসুফ।  

বাশার আল আসাদবিচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার