Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় পুরোনো বই, প্রশ্নের মুখে বাংলাদেশ স্টল

জার্মানি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:১৪
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় পুরোনো বই, প্রশ্নের মুখে বাংলাদেশ স্টল

সংগৃহীত ছবি

জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ। তাদের অভিযোগ, এবারের বাংলাদেশ স্টলে গত বছরের বইয়ের বাইরে নতুন বইয়ের সংযোজন খুব একটা চোখে পড়ছে না। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য-সংস্কৃতি ও সমকালীন বাস্তবতা আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরার সুযোগ থাকলেও স্টলে বইয়ের সীমিত উপস্থিতিতে হতাশ হয়েছেন দর্শনার্থীদের অনেকে।

ফ্রাঙ্কফুর্ট বইমেলা ৭ অক্টোবর শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক, লেখক ও বইশিল্পের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ মেলা আন্তর্জাতিক পরিসরে দেশের সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ তৈরি করে। প্রবাসী বাংলাদেশিদের মতে, সেই সুযোগ কাজে লাগাতে আরও পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। তবে সরকার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তেমন উদ্যোগ দেখা যায়নি বলে তাদের অভিযোগ।

মেলা দেখতে যাওয়া ফ্রাঙ্কফুর্টের প্রবাসী বাংলাদেশি সোহেল রানা আগামীর সময়কে বলেন, গত বছরের অনেক বই এবারও বাংলাদেশের স্টলে দেখা যাচ্ছে। নতুন বইয়ের উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে তার মনে হয়েছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সমকালীন বাস্তবতা তুলে ধরে, এমন বইয়ের সংখ্যাও খুব কম।

তিনি জানান, গত বছরের প্রদর্শনীতে বাংলা সাহিত্য ও সমকালীন বিষয়ভিত্তিক বইয়ের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বইও ছিল। তবে এবারের মেলায় প্রদর্শিত বইয়ের পূর্ণাঙ্গ তালিকা এবং গত বছরের তুলনায় নতুন বইয়ের সংখ্যা জানা যায়নি।

আরও পড়ুন

মোদির ভারতে ইন্দিরার জরুরি অবস্থার ছায়া

১১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ স্টল-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, অংশগ্রহণের প্রস্তুতি ও সমন্বয়ের ঘাটতির কারণে এবার আয়োজন সীমিত হয়েছে। সূত্রটির ভাষ্য, মেলা শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ দূতাবাসকে অংশগ্রহণের বিষয়ে জানানো হয়। ফলে নতুন বই সংগ্রহ এবং প্রদর্শনীর পরিকল্পনা চূড়ান্ত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়।

বার্লিনের বাংলাদেশ দূতাবাস-সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিবের সময়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মেলায় অংশগ্রহণের আবেদন, অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রস্তুতি ও অংশগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে প্রত্যাশিত তৎপরতা ছিল না বলে সূত্রটির দাবি। এবার সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি মেলায় অংশ নিতে আসেননি বলেও জানায় সূত্রটি। ২০২৪ সাল থেকে এ বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ।

জার্মানিপ্রবাসী সাংস্কৃতিক সংগঠক সাবিকুন নাহার বলেন, আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের লক্ষ্য শুধু বই প্রদর্শন নয়, বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাহিত্য, লোকসংস্কৃতি ও সমকালীন লেখকদের আন্তর্জাতিক পাঠকের কাছে পরিচিত করে তোলাও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলা বইয়ের অনুবাদ, বিদেশি প্রকাশকদের সঙ্গে বইয়ের স্বত্ব নিয়ে আলোচনা এবং নতুন লেখকদের পরিচিতি বাড়ানোর উদ্যোগ নেওয়া যেত। তার মতে, এসব ক্ষেত্রে পরিকল্পিত প্রস্তুতি ও সমন্বয় জরুরি।

এ বিষয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থিত বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

জার্মানিফ্রাঙ্কফুর্ট বইমেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা