Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদির ভারতে ইন্দিরার জরুরি অবস্থার ছায়া

  • লেবার পার্টির নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০০:৪৪
মোদির ভারতে ইন্দিরার জরুরি অবস্থার ছায়া

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লির রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। গতকাল বিক্ষোভ চলাকালে আটক হন একাধিক বিক্ষোভকারী। তাদের ওঠানো হয় পুলিশ বাসে। সেই বাস থামানোর চেষ্টায় পথ আটকান এক তরুণী -রয়টার্স

ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতের সদ্য ভূমিষ্ঠ রাজনৈতিক দল। দুইয়ে দুইয়ে চার মাসও হয়নি বয়স! ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের ভাষায় আরশোলা; সমাজের পরজীবী। ব্যঙ্গাত্মক দলটিকে ব্যঙ্গ করে তেলাপোকা নামেই ডাকে বিরোধীরা। একই সুর ছিল দেশটির সুশীল সমাজ থেকে সামাজিক মাধ্যমেও। আত্মপ্রকাশের পর থেকে মুখে মুখে উপহাসের পাত্র হয়ে ওঠা দলটিই এখন ‘আতঙ্ক’ হয়ে উঠেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের! নাম শুনতেই যেন কেঁপে উঠছে মোদি মসনদের ভিত। যার হুংকার ঠেকাতে শাসন কাঠামোর ‘শেষ অস্ত্র’— স্বৈরাচারী বাণ ছুড়ছেন বিশ্বের বৃহৎ গণতন্ত্রের কাণ্ডারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমান থেকে আটকের সময় গতকাল শনিবার সে অভিযোগই করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বললেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীও এত স্বৈরাচার ছিলেন না। 

গণতন্ত্রে সরকারের সমালোচনা করা অপরাধ নয়, শান্তিপূর্ণ প্রতিবাদও নয়। অথচ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অভিযোগের তদন্তের দাবিতে সিজেপির বিক্ষোভ ঘিরে গতকাল দিল্লিতে যে ব্যাপক ধরপাকড় ও নিরাপত্তাব্যবস্থা দেখা গেল, তাতে নাগরিকের প্রতিবাদের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ভারতেই। যন্তর মন্তরে পৌঁছানোর আগেই বহু বিক্ষোভকারীকে আটক করা হয়। দি হিন্দুর খবর অনুযায়ী, এক দিনেই পাঁচ হাজারের বেশি! চোখের পলকে বড় বড় নেতা সব ‘কারাগারে’! ঠিক যেন ইন্দিরা গান্ধীর সেই জরুরি অবস্থার দিনগুলো। মাঝ রাতেই জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটল বিহারি বাজপেয়ি, লালকৃষ্ণ আদভানি এবং চরণ সিংয়ের মতো শীর্ষস্থানীয় বিরোধী রাজনৈতিক নেতাদের বন্দি করা হয়।

দলের শীর্ষ নেতাদেরও দিল্লিতে বিমান অবতরণের পর আটক করা হয়েছিল নিজ নিজ বাসস্থান থেকে। যন্তর মন্তর বিক্ষোভ ঠেকাতে একই পথে হাঁটল মোদি সরকারও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ আন্দোলনের প্রধান মুখ, জেন-জি শিরোমণি অভিজিৎ দীপকেকে আটক করে বিমান থেকে। মুম্বাই থেকে দিল্লিতে আসা বিমানটি সবে অবতরণ করেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ঠিক তখনই। যাত্রীবাহী বিমানটির ভেতরে ঢুকে তাকে আটক করে পুলিশ। ওই সময় দীপকে বলছিলেন, ‘ইন্দিরা গান্ধীও এমন করেননি। এটা একনায়কতন্ত্র— আমাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আমরা গ্রেপ্তার হতেই এসেছি, আপনাদের ভয় পাই না।’ দীপকের সঙ্গে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয় তখন। আটক বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে তুলে ছত্রশাল স্টেডিয়ামে নিয়ে যাওয়ার খবরও সামনে আসে।

দিল্লির ধরপাকড়কে ঘিরে ১৯৭৫ সালের সেই জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে এনেছেন অন্য বিরোধী নেতারাও। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিকে জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন। যন্তর মন্তরে যেতে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি দক্ষিণ অ্যাভিনিউ এলাকায় দলের সাংসদদের সঙ্গে ধর্নায় বসেন। পরে তাকে ও তৃণমূলের একাধিক নেতাকে আটক করা হয় বলে খবর। সোমবার ইন্ডিয়া জোটের প্রস্তাবিত মিছিলে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন মমতা।

আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও সিজেপি নেতাদের আটকের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তার অভিযোগ, আটক করে তরুণদের প্রতিবাদ থামানো যাবে না। কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও দিল্লিকে কার্যত ‘মুক্ত কারাগার’-এ পরিণত করার অভিযোগ তুলেছেন। সিজেপির মূল অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ পড়া নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। দলের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং অভিযোগের তদন্ত হওয়া উচিত। এই অভিযোগের সত্যতা নির্ধারণে নথি, নাম বাদ দেওয়ার কারণ এবং আপত্তি জানানোর সুযোগ খতিয়ে দেখা জরুরি। অভিযোগকে প্রমাণিত ঘটনা ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি তথ্যভিত্তিক তদন্ত ছাড়া অভিযোগ উড়িয়ে দেওয়াও যথেষ্ট নয়।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটার তালিকা নিয়ে আস্থার সংকট সৃষ্টি হলে তার নিরপেক্ষ ও স্বচ্ছ নিষ্পত্তি জরুরি। কেন্দ্রীয় সরকারের কাছেও প্রত্যাশা, আইনশৃঙ্খলার যুক্তি তুলে ধরে বিতর্ক এড়িয়ে যাওয়ার বদলে আটক-সংক্রান্ত তথ্য ও আইনি কারণ স্পষ্ট করা হোক।

সিজেপিককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে