Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রাজিলের রাস্তায় রহস্যময় আলোর রেখা, উৎস কী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:১১
শেয়ার করুন:
ব্রাজিলের রাস্তায় রহস্যময় আলোর রেখা, উৎস কী

মুহূর্তের মধ্যে ছুটে যাওয়া এক আলোর রহস্যময় ঝলক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবি : সংগৃহীদ

ব্রাজিলের একটি শহরে সড়কের ওপর দিয়ে মুহূর্তের মধ্যে ছুটে যাওয়া এক আলোর রহস্যময় ঝলক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ওই রেখা দেখার পরই বৃষ্টি শুরু হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকে একে ডিসি কমিকসের জনপ্রিয় সুপারহিরো ‘দ্য ফ্ল্যাশ’-এর গতির সঙ্গে তুলনা করছেন। তবে নিশ্চিত হওয়া যায়নি ঝলকটির প্রকৃত উৎস।

ব্রাজিলের পারানা রাজ্যের পন্তা গ্রোসা শহরে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটের দিকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, মুহূর্তের মধ্যে একটি তীব্র আলোর রেখা অতিক্রম করছে সড়ক।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি এই ভিডিও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কি না, উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সম্ভাবনাও।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা।

একজন রসিকতা করে লিখেছেন, ‘লোকটি শুধু রুটি কিনতে যাচ্ছিল।’ মন্তব্যটির সঙ্গে তিনি দ্য ফ্ল্যাশের একটি মিমও পোস্ট করেছেন। আরেকজন লিখেছেন, ‘ফ্ল্যাশ কি পারানা থেকে এসেছে?’

তবে সবাই একে অতিপ্রাকৃত বা অস্বাভাবিক কিছু হিসেবে দেখছেন না। কয়েকজন ব্যবহারকারীর ধারণা, সিসিটিভি ক্যামেরার লেন্সের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া কোনো পোকামাকড়ের কারণে এমন আলোর রেখা তৈরি হতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম মেডিয়াতিকোর প্রতিবেদনে বলা হয়েছে, আলোর ঝলকটি মুহূর্তের জন্য পুরো সড়ক আলোকিত করে দেয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি।

ঘটনার সময় ওই এলাকায় ঝড়ের আশঙ্কা ছিল। ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (আইএনএমইটি) পন্তা গ্রোসা শহরের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে জারি করা ওই সতর্কতার মাত্র ১২ মিনিট পর ভিডিওটি ধারণ করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরটিতে প্রবল বাতাস বয়ে যায়। এতে শহরের কেন্দ্রীয় এলাকায় একটি গাছ উপড়ে পড়ে।

ডিসি কমিকসের জনপ্রিয় সুপারহিরো দ্য ফ্ল্যাশ অতিমানবীয় গতিতে চলার জন্য পরিচিত। কমিকস ও চলচ্চিত্রে তাকে এত দ্রুত ছুটতে দেখা যায়, তার পেছনে আলোর রেখা ও বিদ্যুতের ঝলকের মতো দৃশ্য তৈরি হয়।

ব্রাজিলের সিসিটিভি ফুটেজেও একই ধরনের আলোর রেখা দেখা যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্য ফ্ল্যাশের প্রসঙ্গ উঠে এসেছে। কেউ কেউ ঘটনাটিকে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফওর সঙ্গেও যুক্ত করছেন।

আবার কারও ধারণা, এটি কোনো অস্বাভাবিক মহাজাগতিক ঘটনা হতে পারে।

তবে এসব ধারণার কোনোটিরই সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। আলোর রহস্যময় ঝলকটির প্রকৃত কারণ এখনোও রয়ে গেছে অজানায়।

সূত্র : এনডিটিভি


আরও পড়ুন

৩৪ বছর পরও আলোচনায় ‘ভুতের গায়ে ধাক্কা লেগে গোল’

১৯ নভেম্বর ২০২৬


আরও পড়ুন

ঘুটঘুটে আঁধারেও আলোর ঝলকানি: ২০২৬ সালে যেসব কারণে পৃথিবীটা একটু বেশি সুন্দর

২৭ নভেম্বর ২০২৬



ব্রাজিলআলোর রেখাআন্তর্জাতিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন