Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ঘুটঘুটে আঁধারেও আলোর ঝলকানি: ২০২৬ সালে যেসব কারণে পৃথিবীটা একটু বেশি সুন্দর

  • বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা, রাজনৈতিক সংঘাত আর অনিশ্চয়তার কমতি নেই। তবু সব হতাশার ভেতরেও কিছু ঘটনা আশার আলো দেখায়। কখনো মানুষের ভোটে, কখনো ক্ষমতার দম্ভ ভাঙার দৃশ্যে, আবার কখনো নিছক বই, গান কিংবা খেলার আনন্দে খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার ছোট ছোট উপলক্ষ। বছর শেষে পেছনে ফিরে তাকিয়ে তেমনই কয়েকটি কারণ লেখা হলো পাঠকদের জন্য
আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪০
শেয়ার করুন:
ঘুটঘুটে আঁধারেও আলোর ঝলকানি: ২০২৬ সালে যেসব কারণে পৃথিবীটা একটু বেশি সুন্দর

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিচার বিভাগের ভবনের দেয়ালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত একটি ব্যানার। মধ্যবর্তী নির্বাচনে তার দল হেরে যায়। ছবি: রয়টার্স

পৃথিবীটা যখন চারদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন কৃতজ্ঞ হওয়ার মতো কিছু খুঁজে পাওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। মনে হয়, চারদিকে এত সমস্যা, এত অস্থিরতা, এত যুদ্ধ-বিগ্রহ—ধন্যবাদ দেওয়ার মতো আছেটাই বা কী! ২০২৪ সালের মার্কিন নির্বাচনের পর পরিস্থিতিটা অনেকটা এমনই ছিল।
তবে ২০২৬ সালটা যেন একটু ভিন্ন। পৃথিবীর সব সমস্যা উধাও হয়ে গেছে, এমন নয়। বরং দুশ্চিন্তার তালিকা বেশ লম্বা। কোথাও যুদ্ধ, কোথাও স্বৈরাচারী শাসনের দাপট, কোথাও অর্থনৈতিক অনিশ্চয়তা, আবার কোথাও প্রযুক্তির লাগামহীন ছুটে চলা। তবু হতাশার মাঝেও কিছু ঘটনা মন ভালো করে দেয়। মনে করিয়ে দেয়, পৃথিবীটা এখনো পুরোপুরি আশা হারিয়ে ফেলেনি।

গণতন্ত্র এখনো হার মানেনি

মার্কিন মধ্যবর্তী নির্বাচন এ বছরের সবচেয়ে বড় স্বস্তির জায়গাগুলোর একটি। যারা ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বুঝি একেবারেই নড়বড়ে হয়ে গেছে, তাদের জন্য এবারের নির্বাচন ছিল কিছুটা আশ্চর্যের, কিছুটা স্বস্তিরও।

অনেকেই আশঙ্কা করেছিলেন, ক্ষমতাসীন প্রশাসন হয়তো নির্বাচনী ব্যবস্থাকে নিজেদের সুবিধামতো প্রভাবিত করার চেষ্টা করবে। কিন্তু শেষ পর্যন্ত ভোটারদের রায় অন্য গল্প বলেছে। ক্ষমতাসীনদের জন্য ফলাফল ছিল রীতিমতো রাজনৈতিক ধাক্কা।

এখানে শুধু বিরোধী দলের জয় নয়, বরং মানুষের অসন্তোষের প্রকাশও গুরুত্বপূর্ণ। যুদ্ধের নামে অযথা শক্তি প্রদর্শন, ভুল বাণিজ্যনীতি, জীবনযাত্রার বাড়তি ব্যয়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কিংবা জনসেবামূলক প্রতিষ্ঠান দুর্বল করার মতো বিষয়গুলো যে সাধারণ মানুষ আর সহজে মেনে নিতে রাজি নন, সেটিই স্পষ্ট হয়েছে।

গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য বোধ হয় এখানেই—ক্ষমতাবান যত বড়ই হোন, ভোটের বাক্সে তাঁরও জবাবদিহি করতে হয়। এই পুরোনো সত্যটি নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য মার্কিন ভোটারদের ধন্যবাদ দিতেই হয়।

স্বৈরাচারের বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষের জাগরণ

গণতন্ত্রের পক্ষে এই হাওয়া শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। ব্রাজিল, হাঙ্গেরি ও সার্বিয়ার ভোটারদের মধ্যেও দেখা গেছে একই প্রবণতা। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ওঠা কিংবা নিজেদের স্বার্থকে রাষ্ট্রের স্বার্থ বলে চালিয়ে দেওয়া নেতাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন।

অবশ্য পৃথিবীর সব জায়গায় পরিস্থিতি এতটা আশাব্যঞ্জক নয়। এখনো অনেক দেশে শক্তিমান নেতাদের দাপট চলছে। ফ্রান্সের আসন্ন নির্বাচন, জার্মানিতে ডানপন্থীদের জনপ্রিয়তা এবং লাতিন আমেরিকার কিছু অঞ্চলে কর্তৃত্ববাদী রাজনীতির প্রত্যাবর্তন নিয়েও উদ্বেগ রয়েছে।
তবু একটা বিষয় স্বস্তি দেয়—স্বৈরাচারী রাজনীতির যে ঢেউ একসময় ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিল, তাতে অন্তত কিছুটা ভাটা পড়েছে। মানুষ যে চিরকাল ক্ষমতার দম্ভ মেনে নেয় না, বিশ্বজুড়ে তার প্রমাণ মিলছে।

অসভ্যতা আর গালাগাল দিয়ে ভোট জেতার দিন কি তবে ফুরোল

রাজনীতিতে একটা সময় এমন ধারণা তৈরি হয়েছিল যে, গলার জোর বেশি মানেই জনপ্রিয়তা। প্রতিপক্ষকে অপমান করা, যাচ্ছেতাই ভাষায় আক্রমণ, মিথ্যা বলা, নারী ও বিভিন্ন জনগোষ্ঠীকে হেয় করা—এসব যেন রাজনীতির নতুন যোগ্যতা হয়ে উঠেছিল।

ডোনাল্ড ট্রাম্প ছিলেন এই ধারার সবচেয়ে আলোচিত উদাহরণ। তাঁর অনুসারী ও রাজনৈতিক সহযোগীদের অনেকেই একই কৌশলকে নিজেদের রাজনৈতিক পরিচয়ের অংশ বানিয়েছিলেন। টেলিভিশনের পর্দা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই যেন ভদ্রতা হারিয়ে যাওয়ার এক অদ্ভুত প্রতিযোগিতা চলছিল।

কিন্তু ২০২৬ সালে এসে দৃশ্যপটে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট শিবিরে এমন কিছু প্রার্থী উঠে এসেছেন, যাঁরা নিজেদের রাজনৈতিক বিশ্বাসের ব্যাপারে দৃঢ়, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন কথাবার্তাকে জনপ্রিয়তার সিঁড়ি বানাতে চান না।

জোহরান মামদানি, জেমস তালারিকো, আবদুল এল-সায়েদ, অ্যানি অ্যান্ড্রুজ ও জন অসফের মতো নেতারা মানুষের কাছে নীতি ও কর্মসূচির কথা তুলে ধরেছেন। তাঁদের রাজনীতিতে ব্যক্তিগত বিদ্বেষের চেয়ে জনস্বার্থের আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে।

রাজনীতিতে ভদ্রতা ফিরে এলে সেটি যে শুধু রাজনীতিবিদদের জন্য ভালো হবে, তা নয়; সমাজের বিভক্ত মানুষগুলোর মধ্যেও হয়তো কিছুটা সেতুবন্ধ তৈরি হবে।

একক ক্ষমতার দাপটের বদলে শক্তির ভারসাম্য

আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির ভারসাম্য বা ব্যালান্স অব পাওয়ার নিয়ে অনেকেরই আপত্তি আছে। তাঁদের ধারণা, একাধিক শক্তিশালী রাষ্ট্রের প্রতিযোগিতা শেষ পর্যন্ত সংঘাত বাড়ায়। কিন্তু বাস্তবতা হলো, কোনো একটি রাষ্ট্রের হাতে যখন অপ্রতিহত ক্ষমতা জমা হয়, তখন বিপদের আশঙ্কাও কম থাকে না।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সময় বিশ্বনিরাপত্তার বড় দায়িত্ব ওয়াশিংটনের কাঁধে তুলে দেওয়া হয়েছিল। ধরে নেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সব সময় বিচক্ষণ সিদ্ধান্ত নেবে এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে সঠিক ভূমিকা পালন করবে। কিন্তু একটি রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর পুরো বিশ্বের শান্তি নির্ভর করা কতটা নিরাপদ, সে প্রশ্ন আগেও ছিল, এখন আরও বড় হয়েছে।

ইতিহাস বলে, কোনো রাষ্ট্র যদি জানে যে আগ্রাসী পদক্ষেপ নিলে অন্য রাষ্ট্রগুলো একজোট হয়ে তার মোকাবিলা করবে, তাহলে সে সাধারণত ঝুঁকি নিতে কিছুটা হলেও দ্বিধা করে। এভাবেই শক্তির ভারসাম্য যুদ্ধ ঠেকানোর একটি কার্যকর উপায় হয়ে উঠতে পারে।

এখন সেই প্রবণতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ইউরোপ দীর্ঘদিনের সামরিক অবহেলা কাটিয়ে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও যুক্তরাষ্ট্রের একক নিরাপত্তা-নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে নতুন সমঝোতার চেষ্টা করছে। এশিয়ার দেশগুলো চীনের ক্রমবর্ধমান শক্তি ও প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে।

ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্রের জনমত বদলাচ্ছে

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। তবে গত এক বছরে মার্কিন জনমতে এ বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।

ইসরায়েলের কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করা প্রার্থীদের নির্বাচনী সাফল্য সেই পরিবর্তনের একটি বড় ইঙ্গিত। সিনেটর ক্রিস ভ্যান হোলেনের মতো নেতারাও ডেমোক্র্যাট নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে বিকল্প হিসেবে আলোচনায় আসতে পেরেছেন। তিনি শেষ পর্যন্ত সফল হবেন কি না, সেটি আলাদা বিষয়; কিন্তু তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হওয়াটাই বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার পরিচয়।

তবে এই পরিবর্তনে স্বস্তি থাকলেও আনন্দ করার মতো অবস্থা নেই। কারণ প্রশ্ন জাগে, পরিবর্তনটা যদি আরও দুই দশক আগে আসত, তাহলে হয়তো মধ্যপ্রাচ্যের ইতিহাসই অন্য রকম হতে পারত।
সম্ভবত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও শক্তিশালী হতো, হামাস রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়ত, ইসরায়েলের উদারপন্থীরা আরও শক্তি পেতেন এবং ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতো।

প্রযুক্তির মহারথীদেরও জবাবদিহি করতে হচ্ছে

একসময় মনে হচ্ছিল, প্রযুক্তি দুনিয়ার ধনকুবেরদের কাছে যেন পৃথিবীর সব দরজার চাবি আছে। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, স্যাম অল্টম্যান, পিটার থিয়েল, জেনসেন হুয়াংদের মতো ব্যক্তিরা শুধু বিপুল সম্পদের মালিকই হননি, রাজনীতিতেও তাঁদের প্রভাব ক্রমশ বেড়েছে।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তাঁদের ক্ষমতাও যেন লাগামছাড়া হয়ে উঠছিল। রাজনৈতিক ব্যবস্থায় বিপুল অর্থ ঢালা, নিয়ন্ত্রণের প্রচেষ্টা পাশ কাটানো এবং নিজেদের সিদ্ধান্তকে প্রায় চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা দেখা যাচ্ছিল।

তবে এবার কিছুটা হলেও পাল্টা হাওয়া বইছে। ডেটা সেন্টার নির্মাণ নিয়ে জনমনে প্রশ্ন উঠছে, প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মকাণ্ডে আরও স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জোরালো হচ্ছে। ইলন মাস্কের বিপুল অর্থও নির্বাচনে প্রত্যাশিত রাজনৈতিক ফল নিশ্চিত করতে পারেনি।

এমনকি এনভিডিয়ার জেনসেন হুয়াংকে ঘিরে আলোচনাও প্রযুক্তি ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। প্রযুক্তি কোম্পানিগুলো দেশের নিরাপত্তা ও জনস্বার্থের চেয়ে নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দিচ্ছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে প্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ ও নীতিমালা আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে বিপর্যয়গুলো ঘটেনি, সেগুলোর জন্যও ধন্যবাদ

মানুষ সাধারণত যা ঘটেছে, তা নিয়েই বেশি আলোচনা করে। কিন্তু যা ঘটতে পারত অথচ ঘটেনি, তার গুরুত্বও কম নয়। কখনো কখনো না-ঘটা ঘটনাই পৃথিবীর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়।
২০২৬ সালেও দুশ্চিন্তার অভাব ছিল না। জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টা প্রত্যাশা পূরণ করতে পারছে না। জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। ইউক্রেন, সুদান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ-সংঘাত মানুষের জীবনকে বিপর্যস্ত করছে। যুক্তরাষ্ট্রে আবারও হামের প্রকোপ দেখা যাচ্ছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
তবু একটু থেমে ভাবলে দেখা যাবে, আরও ভয়াবহ কিছু ঘটনা এ বছর ঘটেনি। বিশ্ব অর্থনীতি নতুন কোনো মহামন্দা বা আর্থিক বিপর্যয়ে পড়েনি। পৃথিবীকে নতুন কোনো মহামারির মুখোমুখি হতে হয়নি। হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার পর টানা ৮১তম বছর পার হয়েছে, অথচ কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়নি। বড় শক্তিগুলোও সরাসরি যুদ্ধে জড়ায়নি।

ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়েনি, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করতে যায়নি, চীন তাইওয়ান অবরোধ বা আক্রমণ করেনি। পারস্য উপসাগরের যুদ্ধও এমন বিপর্যয়কর পর্যায়ে পৌঁছায়নি, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করার স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার মতো ঘটনা ঘটতে পারত।

ভাবুন তো, এসবের কোনো একটি যদি সত্যি ঘটত, তাহলে পৃথিবীর চেহারা কতটা ভয়াবহ হতে পারত!
তাই কৃতজ্ঞতা শুধু ভালো কিছু পাওয়ার জন্য নয়, বড় বিপদ থেকে বেঁচে যাওয়ার জন্যও হতে পারে। অনেক সময় শান্তির সবচেয়ে বড় পরিচয় হলো—আজও পৃথিবীটা টিকে আছে।

বই, গান, নাটক, খেলা—জীবনের ছোট ছোট আনন্দ

পৃথিবীর বড় বড় রাজনৈতিক ঘটনা নিয়ে যত কথাই হোক, মানুষের ব্যক্তিগত আনন্দের জায়গাগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। জীবন তো শুধু নির্বাচন, যুদ্ধ আর ক্ষমতার হিসাব দিয়ে চলে না। কিছু বই, কিছু গান, কিছু নাটক কিংবা প্রিয় দলের একটি জয়ও মন ভালো করে দিতে পারে। সঙ্গীত কিংবা সিনেমা জগতেও দর্শক-শ্রোতাপ্রিয় অনেক কিছু ছিল। ভারতের রাজনীতিবিদ সোনিয়া গান্ধীর বই বছর শেষে বেশ সাড়া ফেলেছে। খেলার মাঠেও ছিল নানা রকম উত্তেজনা। এ বছর ফিফা বিশ্বকাপ হয়েছে, স্পেনিশ ফুটবলপ্রেমীরা আবেগে ভেসেছেন। আর সব শেষ ভারতীয় ক্রিকেটার সূর্যবংশী তো সব রেকর্ড চুরমার করেছেন বছরের শেষে এসে।

দিনশেষে এসব ছোট ছোট আনন্দই তো জীবনকে বাসযোগ্য করে রাখে। পৃথিবীর সব সমস্যা সমাধান না হলেও একটি ভালো বই, একটি ভালো নাটক কিংবা প্রিয় দলের জয় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

তাই বছর শেষে কৃতজ্ঞতার হিসাব মেলাতে গিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—পৃথিবী কখনো পুরোপুরি ভালো থাকে না, আবার পুরোপুরি আশাহীনও হয়ে পড়ে না। যুদ্ধ থাকে, রাজনীতিতে হিংসা থাকে, ক্ষমতার অপব্যবহার থাকে, অর্থনৈতিক সংকট থাকে। কিন্তু তার পাশাপাশি থাকে মানুষের প্রতিবাদ, গণতন্ত্রের প্রতি আস্থা, নতুন সম্ভাবনা, সৃজনশীলতা আর ছোট ছোট ব্যক্তিগত আনন্দ।
কৃতজ্ঞতা প্রকাশের অর্থ তাই চোখ বন্ধ করে পৃথিবীর সব সমস্যাকে অস্বীকার করা নয়। বরং সমস্যাগুলোকে সামনে রেখেই যেসব ভালো ঘটনা ঘটেছে, যেসব বিপর্যয় ঘটেনি এবং যেসব মানুষ পৃথিবীকে একটু ভালো রাখার চেষ্টা করেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া।

২০২৬ সালেও দুশ্চিন্তার কারণ অনেক ছিল। কিন্তু আশার কারণও একেবারে কম নয়। সেই আশাটুকু নিয়েই নতুন বছরের দিকে তাকানো যায়।

ফরেন পলিসি অবলম্বনে

গণতন্ত্রীযুদ্ধঅস্থিরতাসংঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন