পৃথিবীটা যখন চারদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন কৃতজ্ঞ হওয়ার মতো কিছু খুঁজে পাওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। মনে হয়, চারদিকে এত সমস্যা, এত অস্থিরতা, এত যুদ্ধ-বিগ্রহ—ধন্যবাদ দেওয়ার মতো আছেটাই বা কী! ২০২৪ সালের মার্কিন নির্বাচনের পর পরিস্থিতিটা অনেকটা এমনই ছিল।তবে ২০২৬ সালটা যেন একটু ভিন্ন। পৃথিবীর সব সমস্যা উধাও হয়ে গেছে, এমন নয়। বরং দুশ্চিন্তার তালিকা বেশ লম্বা। কোথাও যুদ্ধ, কোথাও স্বৈরাচারী শাসনের দাপট, কোথাও অর্থনৈতিক অনিশ্চয়তা, আবার কোথাও প্রযুক্তির লাগামহীন ছুটে চলা। তবু হতাশার মাঝেও কিছু ঘটনা মন ভালো ক...