Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

আইএমএফের শর্তে শ্রীলঙ্কায় বাড়ল তেলের দাম

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:২২
আইএমএফের শর্তে শ্রীলঙ্কায় বাড়ল তেলের দাম

শ্রীলঙ্কা গতকাল রবিবার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির প্রকৃত ব্যয় আদায় এবং ভর্তুকি ধীরে ধীরে প্রত্যাহারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সরকারি মালিকানাধীন সিলন পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, পেট্রলের দাম লিটারপ্রতি ৪১০ রুপি থেকে বেড়ে ৪৩৪ রুপি (প্রায় ১ দশমিক ৩৩ মার্কিন ডলার) হয়েছে। ডিজেলের দাম ৩৯২ রুপি থেকে বাড়িয়ে ৪০৭ রুপি করা হয়েছে।
আইএমএফ সম্প্রতি শ্রীলঙ্কার জন্য অনুমোদিত ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজের আওতায় ৬৯৫ মিলিয়ন ডলারের একটি কিস্তি ছাড়ের অনুমোদন দেয়। ২০২৩ সালের শুরুতে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ ঋণ কর্মসূচি চালু করা হয়েছিল। ঋণের কিস্তি অনুমোদনের কয়েক দিনের মধ্যেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি করা হলো।

আইএমএফ শ্রীলঙ্কাকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রত্যাহার করে প্রকৃত ব্যয় আদায় নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর সরকার এসব খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আসছিল।

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে আইএমএফকে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে জ্বালানি ভর্তুকি ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে শ্রীলঙ্কায় পেট্রল ও ডিজেলের দাম প্রায় ৪৮ শতাংশ বেড়েছে। একই সময়ে বিদ্যুতের দামও প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।

ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ব জ্বালানি সরবরাহে চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

শ্রীলঙ্কা তাদের প্রয়োজনীয় সব তেল আমদানি করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও বিদেশ থেকে কিনে থাকে।

কলম্বো সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ২০২২ সালের অর্থনৈতিক সংকট থেকে দেশটির পুনরুদ্ধার প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

২০২২ সালে ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণে খেলাপি হওয়ার পর থেকে শ্রীলঙ্কা আইএমএফের সহায়তায় অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শ্রীলঙ্কাতেলের দামআইএমএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!