Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা

তেহরান যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৫:২২
শেয়ার করুন:
তেহরান যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন। ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধে তেহরানের চুক্তি নিয়ে আলোচনা করতেই এ সফর বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরনা জানিয়েছে, নাকভি এ সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটনের এক শীর্ষ কর্মকর্তা।

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনার জন্য যেতে প্রস্তুত আছেন।

অন্যদিকে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে আছেন বলে জানা গেছে।

সুইজারল্যান্ডের কোথায় ও কখন আলোচনা অনুষ্ঠিত হবে তা এখনো স্পষ্ট নয়।

এর আগেই, যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে উভয় দেশের শীর্ষ নেতারা ইলেকট্রনিক (ভার্চুয়াল) সই করেছেন। এখন যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির আলোচনা পুনরায় শুরু করার জন্য কাজ করছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির লক্ষ্য স্থায়ী স্থিতিশীলতা। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করতে পারে।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম।

সূত্র: জিও নিউজ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিইরান-যুক্তরাষ্ট্র সংঘাতপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে