Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানের গিলগিট-বালতিস্তানে চলছে ভোট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৫২
পাকিস্তানের গিলগিট-বালতিস্তানে চলছে ভোট

গিলগিট-বালতিস্তান প্রাদেশিক আইনসভা নির্বাচনে ভোট দিচ্ছেন এক পাকিস্তানি নাগরিক। ছবি : সংগৃহীত

কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান প্রাদেশিক আইনসভার ২৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে অঞ্চলটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৫টায় শেষ হওয়ার কথা রয়েছে। তীব্র শীতের কারণে চার মাস বিলম্বের পর গিলগিট-বালতিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।

গিলগিট-বালতিস্তান আইনসভায় মোট ৩৩টি আসন রয়েছে। যার মধ্যে ২৪টি আসনে সরাসরি নির্বাচন হয়, ছয়টি আসন নারীদের জন্য সংরক্ষিত এবং তিনটি আসন প্রযুক্তিবিদ ও পেশাজীবীদের জন্য সংরক্ষিত। রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে সংরক্ষিত আসনগুলোতে প্রার্থী মনোনয়ন দিতে পারে।

নির্বাচনে মোট ৩৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ২৬৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মাত্র আটজন নারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী।

অঞ্চলের ১০টি জেলায় মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৯ লাখ ৬৩ হাজার ৩৪ জন, যার মধ্যে ৫ লাখ ৬৬ হাজার ৯৭ জন পুরুষ এবং ৩ লাখ ৯৬ হাজার ৯৩৭ জন নারী ভোটার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে পিপিপির ২৩ জন, পিএমএল-এনের ২২ জন, ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) ১৫ জন, পিএমএল-কিউ-এর ১১ জন, তেহরিক-ই-ইসলামী পাকিস্তানের ১০ জন, পাকিস্তান নাজরিয়াতি পার্টির (পিএনপি) ১০ জন এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর নয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিপিপি থেকে অ্যাডভোকেট আমজাদ হুসেন এবং পিএমএল-এন থেকে সাবেক মুখ্যমন্ত্রী হাফিজ হাফিজুর রহমান মুখ্যমন্ত্রী হওয়ার মূল প্রতিযোগিতায় আছেন।

পিপিপির গিলগিট-বালতিস্তান শাখার সভাপতি আমজাদ হুসেন ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইনসভার সদস্য ছিলেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত গিলগিট-বালতিস্তান কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জিবিএ-১ (গিলগিট) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, হাফিজুর রহমান বর্তমানে পিএমএল-এন-এর গিলগিট-বালতিস্তান শাখার সভাপতি এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইনসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই সাবেক মুখ্যমন্ত্রী জিবিএ-২ (গিলগিট) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: ডন

পাকিস্তানপাকিস্তানের নির্বাচনভোট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!