Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাকিস্তান

ইমরানের চিকিৎসা ইস্যুতে পাকিস্তান সরকারের পুনর্বিবেচনার আবেদন ফেরত পাঠালেন আদালত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:১৯
ইমরানের চিকিৎসা ইস্যুতে পাকিস্তান সরকারের পুনর্বিবেচনার আবেদন ফেরত পাঠালেন আদালত

ইমরান খান- রয়টার্স

জেলে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার পথে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের দেওয়া সেই নির্দেশের বিরুদ্ধে সরকারের করা রিভিউ আবেদনই বৃহস্পতিবার ফেরত দিয়েছে আদালতের রেজিস্ট্রার অফিস। তবে সরকারের পক্ষ থেকে আপত্তি দূর করে আবেদনটি আবার জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদের চিফ কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের করা আবেদনে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় আপত্তি জানিয়েছে।

সূত্র আরও জানায়, রেজিস্ট্রার কার্যালয়ের আপত্তিগুলো সমাধান করে রিভিউ পিটিশনটি আবার দাখিল করা হবে।

এদিকে, এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকরাম রাজা বলেছেন, ‘ইমরানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে করা রিভিউ পিটিশন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেছে।’

তিনি আরও বললেন, ‘১৮ আগস্টের সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন না করার কোনো অজুহাতই নেই। ইমরান খানকে অবিলম্বে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে।’

এর এক দিন আগে কেন্দ্রীয় সরকার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল।

৭৩ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তিনি ও তার দল এসব মামলায় দেওয়া সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি একাধিক আইনি মামলার মুখোমুখি হয়েছেন।

এক দিন আগে কেন্দ্রীয় সরকারের করা আবেদনে বলা হয়, ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়ে ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে, তা আদালতের এখতিয়ার অতিক্রম করেছে এবং এটি পুনর্বিবেচনা করা উচিত।

আরও পড়ুন

ইমরান খানকে হাসপাতালে পাঠানোর আদেশ চ্যালেঞ্জ করল পাকিস্তান সরকার

১৯ আগস্ট ২০২৬

আবেদনে বলা হয়, ‘মনে হচ্ছে, ওপরের আইনি বিধানটি মাননীয় আদালতের নজর এড়িয়ে গেছে, যার ফলে নথিতে স্পষ্ট একটি ভুল হয়েছে। আদালত যদি উল্লিখিত আইনি বিধানটি বিবেচনায় নিতেন, তাহলে পুনর্বিবেচনার আবেদন করা আদেশটি দেওয়া সম্ভব হতো না। তাই আদেশটি পুনর্বিবেচনা করা উচিত।’

এতে আরও বলা হয়, হাসপাতালে স্থানান্তর করা বন্দিদের পুলিশি তত্ত্বাবধানে থাকতে হয়। ১৯৭৮ সালের পাকিস্তান কারাগার বিধিমালার ১৯৭ নম্বর বিধির কথাও আবেদনে উল্লেখ করা হয়। ওই বিধিতে কোনো বন্দিকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

আবেদনে বলা হয়, বিষয়টি প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে আসে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

আবেদনে বলা হয়, অতীতেও ইমরানের নিয়মিত চিকিৎসা পরীক্ষা করা হয়েছে এবং একাধিকবার মেডিকেল বোর্ডের মাধ্যমে তিনি চিকিৎসা পেয়েছেন।

এতে আরও যুক্তি দেওয়া হয়, স্বাস্থ্যগত কারণে তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত ছিল।

সুপ্রিম কোর্টের আদেশ

মঙ্গলবার প্রকাশিত সুপ্রিম কোর্টের আদেশে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে দুই দিনের মধ্যে চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসার জন্য শিফা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। ওই সময়সীমা আজ শেষ হচ্ছে।

আদালত ইমরানের পরীক্ষা ও চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন। তার চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসার সময় ডা. উজমা এবং সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যয় বহন করবে তার পরিবার।

কর্তৃপক্ষকে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে স্থানান্তর এবং কয়েক দিনের মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালত সতর্ক করে বলেছেন, নির্দেশনা লঙ্ঘন করা হলে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হতে পারে।

আদেশের পর পিটিআই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং দলীয় কর্মীদের হাসপাতালের বাইরে জড়ো না হওয়ার আহ্বান জানায়।

তথ্যসূত্র: জিও নিউজ

ইমরান খানচিকিৎসাপাকিস্তানআদালত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise