Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাকিস্তান

আফগানিস্তান সীমান্তে ২৬ ‘সন্ত্রাসী’ হত্যার দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৪:৪৫
আফগানিস্তান সীমান্তে ২৬ ‘সন্ত্রাসী’ হত্যার দাবি পাকিস্তানের

উত্তর ওয়াজিরিস্তানে আফগানিস্তান সীমান্তবর্তী কিটন ফাঁড়ির বাইরে সীমান্ত বেড়া বরাবর একজন পাকিস্তানি সৈন্য পাহারায় দাঁড়িয়ে। ছবি : রয়টার্স

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় ‘সন্ত্রাসী’ আস্তানায় হামলা চালিয়ে ২৬ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তান।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার সামাজিকমাধ্যম এক্সে জানিয়েছেন, পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে আফগানিস্তান সীমান্ত এলাকায় ফিতনা-আল-খাওয়ারিজের মূল পরিকল্পনাকারী ও মূল হোতাদের গোপন আস্তানা এবং নিরাপদ আশ্রয়স্থলে সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা চালানো হয়েছে , এতে ভারত-সমর্থিত ২৬ জন খাওয়ারিজ নিহত হয়েছে।

মন্ত্রী তারার আরও লিখেছেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত নিখুঁত ও নির্ভুলভাবে গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তার দাবি, ফিতনা-আল-খাওয়ারিজ কমান্ডার আলিম খান খুশালি এবং কমান্ডার আখতার মুহাম্মদ জানি খেলের একটি প্রশিক্ষণ কেন্দ্র, একটি গোপন আস্তানা এবং একটি গোলাবারুদের ভান্ডার ও মারাকিজসহ (কেন্দ্র) চারটি লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

ফিতনা-আল-খাওয়ারিজ হলো একটি পরিভাষা যা পাকিস্তান রাষ্ট্র নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান (টিটিপি)-কে বোঝাতে ব্যবহার করে।

এদিকে, পাকিস্তানের নতুন বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান কর্তৃপক্ষ। এতে আরও ১৪ জন আহত হয়েছেন।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে তালেবানপ্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আফগানিস্তানের খোস্ত, কুন্দার ও পাক্তিকা প্রদেশকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ ছিলেন।

সূত্র: ডন

পাকিস্তানপাকিস্তান-আফগানিস্তানআফগানিস্তানে হামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise