Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বললেন আরাঘচি

ইরান যুদ্ধে ব্যর্থ ভূমিকার জন্য ইউরোপকে জবাবদিহি করতে হবে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩
ইরান যুদ্ধে ব্যর্থ ভূমিকার জন্য ইউরোপকে জবাবদিহি করতে হবে

মিলি ব্যান্ডের সঙ্গে আব্বাস আরাঘচি। ছবি: দ্য টেলিগ্রাফ

মার্কিন-ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় ইউরোপীয় ৩ পরাশক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অবশ্যই দায়বদ্ধ। এ জন্য তাদের জবাবদিহি করতে হবে। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলি ব্যান্ডকে এমনটা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিলি ব্যান্ডের সঙ্গে এক বৈঠকে আরাঘচি এ কথা বলেন। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

আরাঘচি এই অঞ্চল এবং হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতাকে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলাফল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, কিছু ইউরোপীয় দেশের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত এই আগ্রাসন ইরান, পুরো অঞ্চল এবং বিশ্বজুড়ে ব্যাপক ক্ষতি করেছে।

আরাঘচি বলেন, ‘স্ন্যাপব্যাক পদ্ধতির বিষয়ে যুক্তরাষ্ট্রের বেআইনি পদক্ষেপ অনুসরণ করা এবং ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে জোরাল অবস্থান না নেওয়ায় তিন ইউরোপীয় দেশকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এই অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা নির্ভর করছে ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব মুক্ত করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, বিশেষ করে তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার নিশ্চিত করার ওপর।’

আরাঘচি ইরান ও আঞ্চলিক ঘটনাবলীর বিষয়ে তাদের ‘ধ্বংসাত্মক ও দায়িত্বজ্ঞানহীন’ দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করার জন্য ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং মানবাধিকারের ধারণাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলে জোর দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি সরকারকে নিরবচ্ছিন্ন সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়ার জন্য ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশের সমালোচনাও করেন। তিনি বলেন, এই ধরনের সমর্থন ফিলিস্তিনি ও অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ বাড়াতে সহায়তা করেছে।

তিনি জানান, প্রাসঙ্গিক আন্তর্জাতিক চুক্তি অনুসারে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে ব্রিটেন ও অন্যান্য দেশ বাধ্য।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরাঘচি বলেন, এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য তেহরান কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত।

দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কূটনৈতিক ও কনস্যুলার সংক্রান্ত বিষয় নিয়েও মতামত বিনিময় করেন। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে ৪০ দিনের মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সময় ইউরোপের ঘাঁটিগুলো থেকে ৪-৫ হাজারের মতো মার্কিন সামরিক ফ্লাইট পরিচালিত হয়েছিল।

ইউরোপকে ‘ক্ষমতা প্রদর্শনের প্ল্যাটফর্ম’ হিসেবে বর্ণনা করেন রুটে। এটি ছাড়া ওয়াশিংটন এই অভিযান চালাতে পারত না। ঘাঁটি, আকাশসীমা, ট্যাংকার এবং রসদ ব্যবহারের ক্ষেত্রে ইতালি, রোমানিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের নামও উঠে এসেছে।

যুদ্ধের সময় শত্রু বাহিনীর বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনী শক্তিশালী পাল্টা আঘাতের মাধ্যমে জবাব দিয়েছিল। একই সঙ্গে সামরিক চাপও বজায় রেখেছিল যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যেতে ভূমিকা রাখে।

আব্বাস আরাঘচিব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা