Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

তেহরানে হামলায় ৫৭ জন নিহত: ইরানি গণমাধ্যম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:১৮
তেহরানে হামলায় ৫৭ জন নিহত: ইরানি গণমাধ্যম

সংগৃহীত ছবি

ইরানের তেহরানে ২৪ ঘণ্টায় ৬০টি হামলা হয়েছে এবং এতে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

এদিকে, গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে জুরিস্ট বা আইনজ্ঞ পদে নিয়োগ পেয়েছেন আলিরেজা আরাফি। এই ঘোষণা দিয়েছেন এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি।

আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। আলিরেজা আরাফি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর সঙ্গে এই অস্থায়ী নেতৃত্ব পরিষদে দায়িত্ব পালন করবেন।

গার্ডিয়ান কাউন্সিলের এই ধর্মীয় নেতা ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশের বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য হিসেবে কাজ করবেন।

ইরানহামলাসংঘাতবিপন্ন ইরান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise