Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:১৩
মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের নটিংহামশায়ারের শেরউড ফরেস্টে শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা কিংবদন্তি ‘মেজর ওক’ গাছটি মারা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রচলিত আছে, এই গাছেই লুকিয়ে থাকতেন কিংবদন্তীর রবিন হুড। এই ঐতিহাসিক বৃক্ষটি এবার বসন্তে নতুন পাতা না গজানোর পরই নিশ্চিত করা হয় মৃত্যুর বিষয়টি।

প্রাচীন এই গাছের ডালপালার বিস্তার প্রায় ২৮ মিটার, এর কাণ্ড ছিল প্রায় ১১ মিটার চওড়া। গাছটিকে রক্ষার জন্য বিশ শতকের শুরুর দিকে এর ডালগুলোতে নেওয়া হয় বিশেষ অবলম্বনের ব্যবস্থা । সত্তরের দশকে এর চারপাশ ঘিরে দেওয়া হয় বেড়া।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পরিবেশ সংরক্ষণ সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি)। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল গাছটির অবস্থা। চলতি বছরে প্রথমবারের মতো বসন্তে কোনো পাতা না গজানোয় এটিকে মৃত ঘোষণা করেন বিশেষজ্ঞরা।

সংস্থাটি জানায়, শতাব্দীপ্রাচীন এই গাছটির মৃত্যু হয়েছে একাধিক কারণে। এ তালিকায় রয়েছে অতিরিক্ত পর্যটক সমাগম এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।

বিশেষজ্ঞদের মতে, গাছটির চারপাশে বহু বছর ধরে চলা মানবিক কার্যকলাপ নষ্ট করেছে মাটির স্বাভাবিক গঠন, ফলে বাধাগ্রস্ত হয়েছে পানি ও অক্সিজেন প্রবেশ। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোর তীব্র গরম ও খরা পরিস্থিতি গাছটির অবনতিকে করেছে আরও ত্বরান্বিত।

প্রায় ১ হাজার ২০০ বছর বয়সী এই ওক গাছটি ব্রিটেনের অন্যতম বৃহৎ ওক হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ সময় ধরে লাখো পর্যটককে আকৃষ্ট করেছে এটি। গাছটির কাণ্ড ফাঁপা হয়ে যাওয়ার কারণে একসময় মানুষ এর ভেতরে প্রবেশও করত, যা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়।

আরএসপিবি জানিয়েছে, গাছটি এখনো শেরউড ফরেস্টে দাঁড়িয়ে থাকবে একটি প্রতীক হিসেবে এবং এর কাঠামো ধীরে ধীরে পচনের মধ্য দিয়ে হয়ে উঠবে বহু প্রজাতির পোকামাকড় ও বন্যপ্রাণীর আবাসস্থল। বিশ্বের বিভিন্ন স্থানে এই গাছের চারা রোপণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে তারা।

ব্রিটেনের ওয়াইল্ডলাইফ সংরক্ষণ সংস্থার এক উপদেষ্টা এড পাইন বলেন, ‘এ ধরনের একটি গাছ হারানো অত্যন্ত দুঃখজনক। আমরা এ থেকে অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে অন্যান্য প্রাচীন গাছ রক্ষায় কাজে লাগবে।’

আরএসপিবির কর্মকর্তা ক্লোই রাইডার বলেন, গাছটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন কর্মীরা। তার ভাষ্য, ধীরে ধীরে ঘটেছে গাছটির মৃত্যু প্রক্রিয়া এবং এতে ভূমিকা রেখেছে পর্যটনের চাপ।

রবিনহুডমেজর ওকযুক্তরাজ্য
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ০
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ২১ জুন ২০২৬, ০২:১০

    ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

    ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

    ২১ জুন ২০২৬, ০৩:১০

    হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া নেই স্কটল্যান্ড ম্যাচে

    হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া নেই স্কটল্যান্ড ম্যাচে

    ২১ জুন ২০২৬, ০৪:৪২

    প্রগতিশীল রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    প্রগতিশীল রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    ২১ জুন ২০২৬, ০৩:৩০

    পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

    পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

    ২১ জুন ২০২৬, ০৪:১৩

    ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ৮৯ ক্যাম্পেইন

    ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ৮৯ ক্যাম্পেইন

    ২১ জুন ২০২৬, ০৩:৫৯

    মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

    মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

    ২১ জুন ২০২৬, ০৫:১৩

    সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

    সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

    ২১ জুন ২০২৬, ০৫:৩১

    শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

    শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

    ২১ জুন ২০২৬, ০০:২৬

    হরমুজ প্রণালিতে ইরান নয়, টোল নেবে যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালিতে ইরান নয়, টোল নেবে যুক্তরাষ্ট্র

    ২১ জুন ২০২৬, ০৫:৫৯

    বিতর্ক নয় বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন

    বিতর্ক নয় বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন

    ২১ জুন ২০২৬, ০০:২৭

    advertiseadvertise