Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০২
কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

ছবি: আগামীর সময়

ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কামাল লোহানীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ)।

শনিবার রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ স্মরণসভায় কামাল লোহানীর কর্মময় জীবন, সাংস্কৃতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন সংস্কৃতিকর্মীরা।

উদীচীর (একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান। এছাড়াও বক্তব্য দেন ইকবালুল হক খান, আরিফ নূর দীনবন্ধু দাশ এবং জামসেদ আনোয়ার তপন।

জামসেদ আনোয়ার বলেন, ভাষা আন্দোলনের সময় কামাল লোহানীর সাংগঠনিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান সরকার যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীত নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, তখন এর বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রমেও কামাল লোহানীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন বক্তারা। হাবিবুল আলম বলেন, ‘উদীচীর পথচলার অন্যতম কাণ্ডারি ছিলেন কামাল লোহানী। তার শারীরিক প্রস্থান ঘটলেও আদর্শ, চিন্তা ও সাংস্কৃতিক সংগ্রামের উত্তরাধিকার আজও উদীচীর পথচলাকে প্রেরণা জোগাচ্ছে।’

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হুমায়রা তাসিন, মারিয়া আনতারা এবং অদ্বয় স্যান্যাল আর্য। দলীয় সংগীত পরিবেশন করে উদীচী সংগীত বিভাগ। আবৃত্তি করেন নাজমুল আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুমি প্রভা।

উদীচীকামাল লোহানী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise