Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

ইসমাইল জসীম
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০০:২৬
শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

সংগৃহীত ছবি

অনেকেই মনে করেন বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগই যথেষ্ট। এটা মনে রাখা জরুরি যে, শুধু সংগীত শিক্ষার মধ্যেই সাংস্কৃতিক চর্চা সীমাবদ্ধ নয়। সংস্কৃতির পরিধি অনেক বিস্তৃত। এর মধ্যে রয়েছে সাহিত্য, আবৃত্তি, নাটক, নৃত্য ও চিত্রকলা। তাই শুধু সংগীত শিক্ষক নয়; বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডবিষয়ক প্রশিক্ষক নিয়োগ করা প্রয়োজন। যিনি শিক্ষার্থীদের বহুমাত্রিক সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখতে পারবেন।

সংগীত মানুষের হৃদয়কে কোমল ও সংবেদনশীল করে তোলে। সংগীতচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌন্দর্যবোধ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে উঠবে। একইভাবে সাহিত্যচর্চা তাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করবে, কল্পনাশক্তিকে বিকশিত ও ভাষাগত দক্ষতার উন্নতি ঘটাবে। একটি কবিতা, গল্প বা নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা জীবন, সমাজ ও মানুষ সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে পারবে। ফলে তারা শুধু পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থী নয়; বরং একজন সচেতন ও চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।

বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক অস্থিরতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা অত্যন্ত জরুরি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাহিত্যচর্চা একজন শিক্ষার্থীর মধ্যে সততা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা গড়ে তুলতে সহায়তা করে। একজন সাংস্কৃতিক কর্মকাণ্ডবিষয়ক প্রশিক্ষক এসব বিষয় শিক্ষার্থীদের সামনে আকর্ষণীয় ও কার্যকর উপায়ে উপস্থাপন করতে পারবেন, যা প্রচলিত পাঠদানের মাধ্যমে সবসময় সম্ভব নয়।

জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও সাংস্কৃতিক কর্মকাণ্ডবিষয়ক প্রশিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য সভা ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত করবে। এসব কার্যক্রম পরিচালনার জন্য সাংস্কৃতিক ইন্সট্রাক্টর অপরিহার্য।

শিক্ষার মূল লক্ষ্য হলো, দক্ষতার সমন্বয়ে মানবিক মানুষ গড়া। সে লক্ষ্য অর্জনে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষাই যথেষ্ট নয়। প্রয়োজন সংগীত, সাহিত্য, সংস্কৃতি ও নৈতিকতার সমন্বিত চর্চা। তাই বিদ্যালয়ে শুধু সংগীত শিক্ষক নিয়োগের পরিবর্তে সাংস্কৃতিক কর্মকাণ্ডবিষয়ক প্রশিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

লেখক :  শিশুসাহিত্যিক ও সাংবাদিক

সংগীত শিক্ষকসংগীতচর্চাপ্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর