Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১৩
পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

সংগৃহীত ছবি

টানা ১০ ম্যাচ জিতেছিল জার্মানি। সর্বশেষ ম্যাচে নবাগত কুরাসাওয়ের ওপর ঝড় বইয়ে তারা জিতেছিল ৭-১ গোলে। সেই ঝড় থামানোর সবরকম চেষ্টা করেও সফল হলো না আইভরি কোস্ট।

টরেন্টোয় আজ পিছিয়ে পড়েও ২-১ গোলে আফ্রিকার দলটিকে হারাল চার বারের চ্যাম্পিয়নরা। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটের গোলে জয় নিশ্চিত হয় তাদের। দুটি গোলই করেন বদলি নামা ডেনিজ উনদাভ। এটা টানা ১১তম জয় জার্মানির।


ফল
জার্মানি ২ : ১ আইভরি কোস্ট

২০০৬ সালের পর বিশ্বকাপে আর কখনো টানা দুটি ম্যাচ জেতেনি জার্মানি। এবার তারা ভাঙল ব্যর্থতার বৃত্তটা। ফ্রাঙ্ক কেসির গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আইভরি কোস্টই। জার্মানি ৬৮ মিনিটে সমতা ফেরায় ডেনিজ উনদাভের গোলে। সেই উনদাভই জার্মানিকে নাটকীয় জয় এনে দেন ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে।

এর আগে একটিই ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-আইভরি কোস্ট। ২০০৯ সালের নভেম্বরের সেই প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে এবার জিতল জার্মানি।

২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তবে এবার গল্পটা বদলাবে।

টরন্টোয় ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে জার্মানির বিপক্ষে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির আগে কাই হাভার্টজের শট জালে জড়ালেও রেফারি গোলটি বাতিল করেন আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হওয়ায়।

৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান ডেনিজ উনদাভ। বদলি নামা উনদাভই ইনজুরি টাইমে নিশ্চিত করেন জার্মনির জয়।



জার্মানি২০২৬ ফুটবল বিশ্বকাপআইভরি কোস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা