Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

৪০০ মানুষের চোখের আলো খায়রুল

মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫৬
৪০০ মানুষের চোখের আলো খায়রুল

দৃষ্টিশক্তি ফিরে পাওয়া ব্যক্তিদের সঙ্গে খায়রুল বাশার খান। ছবি: আগামীর সময়

কয়েক মাস আগেও আলেয়া বেগমের (৬৫) পৃথিবী ছিল ঝাপসা। রান্নাঘরের আগুন, উঠানের পথ, এমনকি নাতিনাতনিদের চেহারাও ঠিকমতো দেখতে পারতেন না তিনি। এখন আলেয়া বেগম সব পরিষ্কার দেখতে পান। অন্ধকার থেকে আলোয় ফেরার এই গল্পের পেছনে আছেন মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান (৭০)। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খোর্দ্দমেগচামী গ্রামে।

আলেয়া বেগম জানালেন, অপারেশন করানোর মতো টাকা ছিল না। পরে এক ব্যক্তির মাধ্যমে বাসারের কথা জানতে পেরে তার কাছে গেলে তিনিই সব ব্যবস্থা করে দেন।  ২০১৫ সালে শুরু হওয়া খায়রুলের এ কাজ এখন ছড়িয়ে পড়েছে ফরিদপুর, গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলায়। ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের মালেকা চক্ষু হাসপাতাল থেকে তিনি রোগীদের ছানি ও নেত্রনালি অস্ত্রোপচারের ব্যবস্থা করেন।

খায়রুলের ভাষ্য, প্রায়ই এ ধরনের সমস্যা নিয়ে দরিদ্র মানুষ আসেন তার বাড়িতে। এক দশকের বেশি সময় ধরে চলছে তার এই কার্যক্রম। এ পর্যন্ত তিনি চার শতাধিক রোগীর অস্ত্রোপচার করিয়ে তাদের চোখে আলো ফিরিয়ে দিয়েছেন।

খায়রুল বললেন, ‘আমার স্ত্রীর নেত্রনালির সমস্যার কারণে ২০১৫ সালের শুরুর দিকে মালেকা চক্ষু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে দুজন দরিদ্র মানুষ অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে না পেরে কান্না করছিলেন। তাদের কান্না আমাকে ভীষণভাবে নাড়া দেয়।’

‘তখনই মনে হয়েছিল আমি কি তাদের পাশে দাঁড়াতে পারি না? শুধু ওই দুজন নন, এমন শত শত মানুষ আছেন, যারা টাকার অভাবে এই সুন্দর পৃথিবী দেখতে পারছেন না। সেই ভাবনা থেকেই শুরু করি ছানি-নেত্রনালি অস্ত্রোপচারে সহযোগিতা’— যোগ করেন খায়রুল।

খায়রুলের এ কাজে সিংহভাগ অর্থ জোগান দেন তার জামাতা। ছেলেও যথেষ্ট সহযোগিতা করেন।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে খায়রুলের সংসার। আনসার-ভিডিপি থেকে অবসর নেওয়ার পর যুক্ত হয়েছেন কৃষি কাজে। ভিডিপি সেবার জন্য তিনি পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বুঝে আমাদের সহযোগিতা করছে বলেই আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারছি— বলছিলেন খায়রুল।

মালেকা চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা খান আতাউর রহমান জানিয়েছেন, ছানি অপারেশনের ক্ষেত্রে ৭-৮ হাজার টাকা খরচ হয়। খায়রুল বাসার খান মাঝেমধ্যেই ছানি অপারেশনের জন্য রোগী আনতেন। ৪ থেকে ৫ হাজার টাকা দিতেন ছানি অপারেশনে। আমরা হাসপাতাল থেকেও বাকিটা ভার নিতাম।

 

বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খানরাজবাড়ীচক্ষু হাসপাতালছানি অপারেশন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ০
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ২১ জুন ২০২৬, ০২:১০

    ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

    ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহ, ৬০ বিভাগে কমলা সতর্কতা জারি

    ২১ জুন ২০২৬, ০৩:১০

    প্রগতিশীল রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    প্রগতিশীল রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    ২১ জুন ২০২৬, ০৩:৩০

    পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

    পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

    ২১ জুন ২০২৬, ০৪:১৩

    ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ৮৯ ক্যাম্পেইন

    ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড পেল ৮৯ ক্যাম্পেইন

    ২১ জুন ২০২৬, ০৩:৫৯

    হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া নেই স্কটল্যান্ড ম্যাচে

    হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রাফিনিয়া নেই স্কটল্যান্ড ম্যাচে

    ২১ জুন ২০২৬, ০৪:৪২

    শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

    শুধু সংগীত নয় সাংস্কৃতিক প্রশিক্ষক প্রয়োজন

    ২১ জুন ২০২৬, ০০:২৬

    মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

    মারা গেছে কিংবদন্তী রবিনহুডের সাক্ষী সেই ‘মেজর ওক’ গাছটি

    ২১ জুন ২০২৬, ০৫:১৩

    বিতর্ক নয় বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন

    বিতর্ক নয় বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন

    ২১ জুন ২০২৬, ০০:২৭

    মানবিকতার গুরুভার

    মানবিকতার গুরুভার

    ২১ জুন ২০২৬, ০০:২৮

    সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

    সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

    ২১ জুন ২০২৬, ০৫:৩১

    advertiseadvertise