কয়েক মাস আগেও আলেয়া বেগমের (৬৫) পৃথিবী ছিল ঝাপসা। রান্নাঘরের আগুন, উঠানের পথ, এমনকি নাতিনাতনিদের চেহারাও ঠিকমতো দেখতে পারতেন না তিনি। এখন আলেয়া বেগম সব পরিষ্কার দেখতে পান। অন্ধকার থেকে আলোয় ফেরার এই গল্পের পেছনে আছেন মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান (৭০)। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খোর্দ্দম...