Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩১
সালিশে এমপি হানজালার উত্তেজিত আচরণের ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। এ সময় হুট করেই টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের উচ্চস্বরে ধমক দেন তিনি। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার এই উত্তেজিত আচরণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার দত্তপাড়া এলাকার তারামিয়া নামের এক বিএনপি কর্মীকে নিয়ে করা হয় একটি সালিশ বৈঠক। এতে উভয় পক্ষের বক্তব্য চলাকালে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে টেবিল চাপড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এমপি হানজালা।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ এরপর টেবিল চাপড়ে তিনি বলেন, ‘এই মিয়া, চুপ করেন। একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একজন জনপ্রতিনিধির কাছ থেকে আরও সংযত আচরণ প্রত্যাশা করে সমালোচনা করেছেন অনেকেই। অন্যদিকে, কেউ কেউ দাবি করেছেন, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কঠোর ভাষা ব্যবহার করেছিলেন তিনি।

সালিশে উপস্থিত ভুক্তভোগী তারামিয়া জানান, ঘটনাটি প্রায় এক মাস আগের। বিচার চলাকালে তার সঙ্গে কথা-কাটাকাটি হলে একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন তিনি। তার ভাষ্য, জনসম্মুখের সালিশে সব পক্ষের বক্তব্য শোনার সুযোগ থাকা উচিত এবং বিচারকের দায়িত্ব ধৈর্যের সঙ্গে সবার কথা শোনা।

স্থানীয়রা জানান, সালিশ চলাকালে উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে রেকর্ডিং সেখানেই শেষ হয়ে যায়। ফলে ঘটনার আগে বা পরে কী ঘটেছিল, তা ভিডিও থেকে স্পষ্ট নয়।

এ বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা জানান, ঘটনাটি এক থেকে দেড় মাস আগের। তার ভাষ্য, স্থানীয়রা তাকে ছাড়া সালিশে বসতে রাজি ছিলেন না। পরে সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধমক দেন তিনি।

 ‘সালিশের সময় উভয় পক্ষই কথা বলছিল এবং তর্কে জড়িয়ে পড়েছিল। তখন আমি ধমক দিয়েছি। তবে শেষ পর্যন্ত বিচারকাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং বিষয়টির সমাধান হয়েছে।’

মাদারীপুরএমপি হানজালাভাইরাল ভিডিও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়