Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ৭ শর্ত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ৭ শর্ত

ইরানের তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিযুক্ত বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করতে সাতটি শর্ত দিয়েছে ইরান। কাতারের মাধ্যমে এসব শর্ত ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে গতকাল শনিবার দেওয়া সাক্ষাৎকারে রেজাই এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কাতার এরই মধ্যে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় আছে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেও রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান সাতটি শর্ত জানিয়েছে। তবে সাতটি শর্তের পুরো তালিকা তিনি প্রকাশ করেননি।

রেজাই আলাদাভাবে তিনটি শর্তের কথা জানিয়েছেন। এগুলো হলো— সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ ছাড় করা এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া।

তিনি বলেছেন, ‘ওয়াশিংটনের স্বার্থেই এসব শর্ত মেনে নেওয়া উচিত। ট্রাম্পের হুমকিতে কোনো ফল হবে না। আমরা একটি নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত।’

ইরানের শর্ত নিয়ে কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন রেজাই। পাশাপাশি পাকিস্তানও দুই দেশের মধ্যে আলোচনা শুরুর চেষ্টা করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফর করার কথা রয়েছে।

হরমুজ প্রণালি নিয়েও আলোচনা চলছে। রেজাই জানিয়েছেন, ইরান ও ওমানের মধ্যে হরমুজ নিয়ে একটি সম্ভাব্য চুক্তির প্রস্তাব এখনো প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

ইরান ও রাশিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা

১৯ সেপ্টেম্বর ২০২৬

রেজাই বলেছেন, যুদ্ধ এখনো চলছে। তবে দ্রুত সংঘাত শেষ করার কৌশল নিয়ে কাজ করছে তেহরান।

যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে কি না জানতে চাইলে তিনি তা উড়িয়ে দেননি। আলজাজিরাকে তিনি জানিয়েছেন, ইরানের সামরিক মূল্যায়ন অনুযায়ী নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা রয়েছে।

আগের দুই দফা লড়াইয়ের পর ইরানের সামরিক পরিকল্পনাতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রেজাই। এখন পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর হয়ে আরব সাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর অবস্থানকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

সম্প্রতি একটি মার্কিন জাহাজ বা বিমানবাহী রণতরীর কাছে বহু ওয়ারহেড বহনে সক্ষম একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবিও করেছেন রেজাই। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

তিনি আরও সতর্ক করেছেন, ভবিষ্যতে ইরানের জবাবের মধ্যে ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, বাণিজ্যিক স্বার্থ ও মার্কিন কোম্পানিতে হামলাও থাকতে পারে।

ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছেন রেজাই। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের ধর্মীয় অবস্থান রয়েছে। দেশটির পারমাণবিক নীতিতেও কোনো পরিবর্তন হয়নি।

তবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও চাপ দিলে অবস্থান বদলানোর বিষয়টি উড়িয়ে দেননি তিনি। রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইরানকে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কারণ দিতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে একটি সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার পর কাতার ও পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরুর চেষ্টা করছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই আঞ্চলিক দেশগুলো সংঘাত বন্ধের চেষ্টা করে আসছে।

সূত্র : আলজাজিরা 

ইরান-আমেরিকা যুদ্ধযুক্তরাষ্ট্র ও ইরান আলোচনাইব্রাহিম রেজাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি