যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে পুরো অঞ্চল এবং স্থাপনাগুলোকে প্রস্তর যুগে পাঠানোর কড়া হুশিয়ারি দিয়েছে ইরান। শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে দেশটির আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়ার সতর্কবার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অ...