Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

খামেনির জানাজায় অংশ নেওয়া রহস্যময় মুখোশধারী ব্যক্তি কে?

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২০:২২
খামেনির জানাজায় অংশ নেওয়া রহস্যময় মুখোশধারী ব্যক্তি কে?

খামেনির জানাজায় দেখা যায় একজন রহস্যময় মুখোশধারী ব্যক্তিকে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় দেখা যায় একজন রহস্যময় মুখোশধারী ব্যক্তিকে। এর পর থেকেই তার পরিচয় নিয়ে চলছিল জল্পনা। তবে অবশেষে জানা গেছে তার পরিচয়। তাকে খামেনির জ্যেষ্ঠ নাতি হিসেবে শনাক্ত করা হয়েছে একটি ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে।

জানাজার নামাজে সামনের সারিতে কালো মুখোশ ও কালো বেসবল ক্যাপ পরা এক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। অনেকেই ধারণা করেছিলেন, তিনি খামেনির ছেলে মোজতবা খামেনি, যাকে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

টরন্টোয় ‘সালসা উৎসবে’ বন্দুক হামলায় নিহত ২

১২ জুলাই ২০২৬

তবে ইরানি সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই মুখোশধারী ব্যক্তি ছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ জাওয়াদ খামেনি।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ জাওয়াদ আলি খামেনির জ্যেষ্ঠ ছেলে মোস্তফা খামেনির সন্তান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার মুখ গুরুতর দগ্ধ হয়। এসব আঘাতের কারণেই জানাজায় অংশ নেওয়ার সময় তিনি মুখ কালো মুখোশে ঢেকে রেখেছিলেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

হামলার পর থেকে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়েও জল্পনা চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, হামলায় মোজতবা গুরুতর আহত হন এবং তার চেহারা মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়।

আরও পড়ুন

ওয়াশিংটন সফর করবেন ইরাকের প্রধানমন্ত্রী

১২ জুলাই ২০২৬

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় মোজতবা তার বাবার একই বাসভবনে ছিলেন। তবে তিনি অন্য একটি কক্ষে থাকায় প্রাণে বেঁচে যান। সে সময় সাইপ্রাসে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান বলেছিলেন, মোজতবার পা, হাত এবং বাহুতে আঘাত লেগেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হামলার পর থেকে মোজতবা প্রকাশ্যে কোথাও দেখা দেননি এবং কোনো বক্তব্যও দেননি। অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হাতে লেখা বার্তার মাধ্যমে ইরানের সামরিক কমান্ডার এবং জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

সাত দিনের শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে নেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, শোকানুষ্ঠানগুলোতে প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন।

ইরান যুদ্ধখামেনির জানাজামুখোশধারী ব্যক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে