Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে বালুধস, প্রাণ গেল তিন শিশুসহ চারজনের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৮
শেয়ার করুন:
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে বালুধস, প্রাণ গেল তিন শিশুসহ চারজনের

ভারী বৃষ্টিপাতে গাজা জুড়ে হাজার হাজার তাঁবু প্লাবিত হওয়ার একদিন পর বাঁধটি ধসে পড়েছে— রয়টার্স

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পর বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে তিন শিশু ও এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেইর আল-বালাহর দক্ষিণে রবিবার রাতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে। এ সময় আহত পাঁচজনকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা গেছে, পাথর, বালু ও ধসে পড়া তাঁবুর নিচে কেউ বেঁচে আছেন কি না, তা খুঁজতে মোবাইল ফোনের আলো ব্যবহার করছেন কয়েকজন ব্যক্তি।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাজ করা সিভিল ডিফেন্স সার্ভিস বলেছে, এ ‘মানবিক বিপর্যয়’ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং বালুময় এলাকা, ঢালু স্থান ও ধসে পড়ার ঝুঁকি রয়েছে এমন জায়গা থেকে তাঁবু সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মুষলধারে বৃষ্টিতে শনিবার গাজা জুড়ে কয়েক হাজার তাঁবু প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এতে অনেক ফিলিস্তিনি ঘুমানোর জন্য শুকনো জায়গা পাননি।

সিভিল ডিফেন্স জানিয়েছে, কোনো কোনো স্থানে পানির উচ্চতা দেড় মিটার পর্যন্ত পৌঁছেছিল। সংস্থাটির উদ্ধারকর্মীরা জরুরি সহায়তা চেয়ে পাওয়া ২ হাজার ১০০টি ফোনকলের মাত্র ১০ শতাংশের সাড়া দিতে পেরেছেন।

সতর্ক করে সংস্থাটি বলেছে, ‘বাস্তুচ্যুত মানুষের জীবন রক্ষা করা জরুরি মানবিক দায়িত্ব। তাদের তাঁবুগুলো যেন বালু ও বৃষ্টির পানির নিচে মৃত্যুফাঁদে পরিণত না হয়।’

আরও পড়ুন

১৩৪ দেশের সমর্থনে জাতিসংঘের কমিটিতে প্রথমবার ইসরায়েলি কর্মকর্তা

০৮ নভেম্বর ২০২৬

সিভিল ডিফেন্স রবিবার প্রথমে জানিয়েছিল, বালুর বাঁধ ধসে তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন। তবে সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

মুস্তাফা আল-মাসরি বিবিসিকে বলেছেন, বালু ও ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে তিনি ও অন্য উদ্ধারকর্মীরা খালি হাতে খনন করেছেন।

তিনি বলেছেন, ‘কাজটি ছিল অত্যন্ত কঠিন। বালুর স্তূপটি ছিল বিশাল ও বিস্তৃত। সেটি তাঁবুর ওপর ধসে পড়ে। আমরা বুঝতে পারছিলাম না কী করব। এখানে পৌঁছে আমরা শিবিরের তরুণদের সঙ্গে মিলে নিজেদের হাতেই তাদের বের করে আনি। শিশুদের ও ওই নারীকে উদ্ধার করি।’

তিনি আরও বলেছেন, ‘শিশুদের বাবা সেখানে এসে চিৎকার করে বলতে থাকেন, আমার সন্তানরা, আমার সন্তানরা, আমার সন্তানরা, আমার সন্তানরা। আমরা তার সন্তানদের বের করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাই।’

মাসরি জানান, তিনি উত্তরাঞ্চলের বেইত হানুন শহর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। তবে মধ্য গাজায় থেকে গেছেন। কারণ, ‘ফিরে যাওয়ার মতো কোনো জায়গা তাঁর নেই’।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আঞ্চলিক সংকট সমন্বয়ক কার্ল বেকার গাজা থেকে বিবিসিকে বলেন, উপত্যকাটির ২১ লাখ মানুষকে মোট ভূখণ্ডের মাত্র ৩০ শতাংশ এলাকায় থাকতে হচ্ছে। তার ভাষায়, অনেক মানুষ ‘দুর্ভাগ্যজনকভাবে এমন সব এলাকায় বসবাস করছেন, সংঘাতের এ সময় না হলে যেখানে স্বাভাবিক পরিস্থিতিতে কারও থাকার কথা নয়’।

তিনি সতর্ক করে বলেছেন, বর্তমানে গাজায় যে পরিমাণ সহায়তা প্রবেশ করছে, তা মানুষের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়।

সরবরাহ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কোঅর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) রবিবার জানিয়েছে, ‘গাজা উইন্টারাইজেশন প্ল্যান’ শুরুর পর থেকে ৯১ হাজারের বেশি তাঁবু, বর্জ্য অপসারণের জন্য ১২টি ভ্যাকুয়াম ট্রাক এবং পানি নিষ্কাশনকেন্দ্রের জন্য জ্বালানি ও ইঞ্জিন তেল সরবরাহ করা হয়েছে।

তবে সংস্থাটি আরও বলেছে, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সামরিক কাজে ব্যবহার করতে পারে, এমন সরঞ্জাম প্রবেশের অনুমতি দেবে না ইসরায়েল।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরায়েল ও হামাসের যুদ্ধ চলাকালে গাজার মোট স্থাপনার আনুমানিক ৮০ শতাংশ ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, ১৯ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেকেই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে ১২ লাখ মানুষ তাঁবু অথবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

সূত্র: বিবিসি


গাজা যুদ্ধতাঁবুবালুধস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স