গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পর বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে তিন শিশু ও এক নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।দেইর আল-বালাহর দক্ষিণে রবিবার রাতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে। এ সময় আহত পাঁচজনকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।ভিডিওতে দেখা গেছে, পাথর, বালু ও ধসে পড়া তাঁবুর নিচে কেউ বেঁচে আছেন কি না, তা খুঁজতে মোবাইল ফোনের আলো ব্যবহার করছেন কয়েকজন ব্যক্তি।হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাজ করা সিভিল ডিফেন্স সার্ভিস বলেছে,...