Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

১৩৪ দেশের সমর্থনে জাতিসংঘের কমিটিতে প্রথমবার ইসরায়েলি কর্মকর্তা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
১৩৪ দেশের সমর্থনে জাতিসংঘের কমিটিতে প্রথমবার ইসরায়েলি কর্মকর্তা

শায় মিজরাহি— সংগৃহীত ছবি

জাতিসংঘে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের স্বাধীন নিরীক্ষা পরামর্শক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা। সপ্তাহান্তে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৩৪ দেশের ভোট পেয়েছেন। ইসরায়েল ও আন্তর্জাতিক সংস্থাটির মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র থাকা সত্ত্বেও এসেছে এ জয়।

ইসরায়েলের রাষ্ট্রীয় নিরীক্ষকের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার নিরীক্ষা ও রাজনৈতিক দলের অর্থায়ন বিভাগের পরিচালক এবং আইনজীবী শায় মিজরাহি তিন বছরের মেয়াদে নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে কমিটি প্রতিষ্ঠার পর তিনিই প্রথম ইসরায়েলি, যিনি এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাঁচ সদস্যের এই কমিটি জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সাধারণ পরিষদকে পরামর্শ দেয়। এর আওতায় রয়েছে নিরীক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক নিয়ন্ত্রণ ও সুশাসন।

আরও পড়ুন

সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

০৮ নভেম্বর ২০২৬

জাতিসংঘের ‘ওয়েস্টার্ন ইউরোপিয়ান অ্যান্ড আদার্স গ্রুপ’-এর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মিজরাহি। এর আগে এই গ্রুপ থেকে কমিটিতে শুধু যুক্তরাষ্ট্রের প্রার্থীরাই প্রতিনিধিত্ব করেছেন। জাতিসংঘে ইসরায়েলের মিশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের নেতৃত্বে মিশনটি মিজরাহির প্রার্থিতার পক্ষে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে আরও আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করেছে।

ইসরায়েল ও জাতিসংঘের সম্পর্ক যখন তলানিতে, তখন এ নিয়োগের ঘটনা ঘটল। ইসরায়েলি কর্মকর্তারা নিয়মিতই অভিযোগ করে আসছেন, জাতিসংঘ ইহুদি রাষ্ট্রটিকে অসমভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ২০২৩ সালে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ অভিযোগ আরও জোরালো হয়েছে।

এক বিবৃতিতে ড্যানন বললেন, ‘মিজরাহির এই নিয়োগ ইসরায়েল রাষ্ট্রের জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন। জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে ইসরায়েলকে বাদ দেওয়া ও তার বৈধতা অস্বীকারের বারবার প্রচেষ্টার মুখে এই নিয়োগ প্রমাণ করে, ইসরায়েলিদের পেশাদারত্ব, অভিজ্ঞতা ও উৎকর্ষ এখনো আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা অর্জন করে চলেছে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলজাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব