Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ

যেকোনো হুমকিতে স্বাধীনভাবে পদক্ষেপ নেবে ইসরায়েল

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৯:৫৮
যেকোনো হুমকিতে স্বাধীনভাবে পদক্ষেপ নেবে ইসরায়েল

ছবি: রয়টার্স

লেবাননসহ যেকোনো হুমকির বিরুদ্ধে স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বজায় রাখবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উদীয়মান চুক্তি নিয়ে দুই নেতার ফোনালাপে তিনি এ কথা বলেন। জানিয়েছে এক ইসরায়েলি সূত্র।

ট্রাম্প বলেছেন, শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘আলোচনা সম্পন্ন’ করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকের আওতায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি রাজনৈতিক সূত্র রয়টার্সকে রবিবার জানায়, ‘গত রাতের ফোনালাপে প্রধানমন্ত্রী ট্রাম্পকে জোর দিয়ে বলেছেন, লেবাননসহ সব ক্ষেত্রেই হুমকির বিরুদ্ধে ইসরায়েল স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার বজায় রাখবে। এই নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।’

ট্রাম্প হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য চুক্তির কথা বলার পর তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানে জোরালো হয়েছে অগ্রগতির আশা।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তিতে বলা হয়েছে—যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরান বা তার মিত্রদের ওপর হামলা চালাবে না। এর বিনিময়ে তাদের বিরুদ্ধে আগাম হামলা চালাবে না বলে অঙ্গীকার করবে ইরানও।

ইসরায়েলের প্রভাবশালী রাজনীতিক বেনি গ্যান্টজ বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতি মেনে নেওয়া ইসরায়েলের জন্য কৌশলগত ভুল হবে। বর্তমানে সেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সূত্রটির মতে, ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরায়েলকে নিয়মিত অবহিত করছে যুক্তরাষ্ট্র।

সূত্রটি আরও জানায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি আলোচনায় তার দীর্ঘদিনের অবস্থানে অনড় থাকবেন—ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলা এবং তাদের ভূখণ্ড থেকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবিতে। এসব শর্ত পূরণ না হলে তিনি কোনো চূড়ান্ত চুক্তিতে সই করবেন না।’

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার ‘খুব ভালো’ ফোনালাপ হয়েছে নেতানিয়াহুর সঙ্গে।

ট্রাম্প-নেতানিয়াহুইরান যুদ্ধইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক