সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের ৬০০ যোদ্ধাকে মুক্তি দিল হুতিরা

যুদ্ধবন্দিদের মুক্তির আগে সংবাদ মাধ্যমে কথা বলছেন হুতি কর্তৃপক্ষের শীর্ষ নেতৃত্ব। ছবি / রয়টার্স
ইয়েমেনে সরকারপন্থী বাহিনীর ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে হুতিরা। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরুর পর থেকে তারা আটক ছিলেন। রোববার আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ তথ্য জানিয়েছে।
রাজধানী সানায় বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা বলেছেন, সংঘাত শুরুর পর থেকে বন্দি মুক্তির ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় একক উদ্যোগ।
আইসিআরসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনের সংঘাতের সঙ্গে জড়িত ৬০০ জনকে আজ সানার কর্তৃপক্ষ একক সিদ্ধান্তে মুক্তি দিয়েছে।’
হুতির ওই কর্মকর্তা বন্দি মুক্তির বিষয়ে অগ্রগতি না হওয়ার জন্য সৌদি আরবকে দায়ী করেছেন। তার অভিযোগ, ইয়েমেনের সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব প্রতিপক্ষ ও জাতিসংঘকে বন্দি বিনিময়ের বিষয়ে অগ্রগতি না করার নির্দেশ দিয়েছের
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরি, আগ বাড়িয়ে হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬
২০২২ সাল থেকে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর ছিল। তবে গত জুলাইয়ে আঞ্চলিক সংঘাতের মধ্যে আবারও লড়াই শুরু হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এরপর থেকে দেশটিতে ১ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।
আইসিআরসি জানিয়েছে, মুক্তি পাওয়া প্রত্যেক বন্দির সঙ্গে তাদের কর্মীরা কথা বলেছেন। বন্দিদের শারীরিক অবস্থা যাচাই করাও ছিল এর উদ্দেশ্য। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।
বন্দি মুক্তির এই উদ্যোগকে ‘মানবিক’ বলে উল্লেখ করেছেন আল-মুরতাদা। তার দাবি, এর আগে ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে সংঘাত শুরুর পর থেকে প্রতিপক্ষ একই ধরনের কোনো উদ্যোগ নেয়নি।
সূত্র : দ্য নিউজ আরব






