Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৪০
শেয়ার করুন:
রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা

ইয়েমেনের সানায় একটি গুদামে বিমান হামলার পর ধ্বংসস্তূপ সরাচ্ছে বুলডোজার এবং তা দেখছেন এক ব্যক্তি। ছবি/ রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুতিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে অভিযানরত সৌদি নেতৃত্বাধীন জোট। এর দুদিন আগে রিয়াদের দিকে ছোড়া হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংসের কথা জানিয়েছিল জোট।

এদিকে ইয়েমেনের ছয়টির বেশি প্রদেশে রাতভর একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এসব হামলায় রাজধানী সানায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য জানিয়েছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। এর আগে তিনি জানিয়েছিলেন, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় ধ্বংস করা হয়েছে।

জোটের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে। এ ঘটনার পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে অবশ্য জানানো হয়, বিপদ কেটে গেছে।

এদিকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তাইজ শহরের পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করেছে সরকারি বাহিনী।

শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তাইজ অবরোধবিষয়ক দপ্তর। তবে এই দুই ব্যক্তি আগের হামলায় নিহত তিন বেসামরিক নাগরিকের মধ্যে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। সরকারি সংবাদ সংস্থা সাবার আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তাইজ প্রদেশে হুতিদের হামলায় এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে রাতভর ইয়েমেনের ছয়টির বেশি প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। রাজধানী সানার তাহরির এলাকায় একটি জ্বালানি স্টেশনে হামলায় ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলায় আশপাশের বাড়িঘর ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতিদের দাবি, সানায় আরেকটি হামলায় একটি বাড়ি ধ্বংস হলে এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হন। রাজধানীর উপকণ্ঠে বানি মাতার এলাকায় আরেকটি জ্বালানি স্টেশনেও হামলা চালানো হয়েছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় তাইজ শহরে বিমান হামলা হয়েছে। লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ মোখা শহরে পাঁচটি বিমান হামলা চালানোর দাবি করেছে হুতিরা। তাদের ভাষ্য, এসব হামলার লক্ষ্য ছিল একটি বিদ্যুৎকেন্দ্র। এতে দোকানপাট ও বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের মুখপাত্র এসব হামলার দায় সৌদি আরবকে নিতে হবে বলে মন্তব্য করেছেন।

এদিকে সংঘাতের কারণে ইয়েমেনের মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি দেশে খাদ্যসংকট বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থাগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পাঁচটি দেশের একটি ইয়েমেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত, আঞ্চলিক যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ত্রাণ সহায়তায় বড় ধরনের কাটছাঁট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

আরও পড়ুন

সৌদির তেল শোধনাগারে হুতিদের হামলায় নেপালি শ্রমিক নিহত

২৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহর অবরুদ্ধ থাকায় সেখানে অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাত শুরুর পর থেকে তাইজ, লাহিজ ও এডেন প্রদেশে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৮ লাখ মানুষ চরম খাদ্যসংকটে রয়েছেন। আগের হিসাবে এই সংখ্যা ছিল ১৬ লাখ।

হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকার জন্য সাম্প্রতিক কোনো মূল্যায়ন করা সম্ভব হয়নি। সংঘাত তীব্র হওয়ায় সেখানে ত্রাণ সংস্থাগুলোর পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত করা সর্বশেষ দেশব্যাপী পূর্বাভাসে বলা হয়েছিল, ইয়েমেনের ১ কোটি ৮৩ লাখ মানুষ দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি— সংকট বা তার চেয়েও খারাপ মাত্রার খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতিসংঘের আটজন মানবাধিকার কার্যালয়ের কর্মীসহ সংস্থাটির ৭৩ কর্মীকে এখনো আটক করে রেখেছে হুতিরা।

সূত্র: আল জাজিরা 


রিয়াদে হামলাইয়েমেনে সৌদি হামলাসৌদি-হুতি যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য