Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে রাজি হামাস

এএফপি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০২
অস্ত্র ছেড়ে শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে রাজি হামাস

ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধ থামিয়ে শান্তির পথে যাওয়ার দরজা যেন আবারও সামান্য খুলেছে। যুক্তরাষ্ট্রের সমর্থিত শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস। এমনকি যুদ্ধবিধ্বস্ত গাজায় গড়ে উঠতে যাওয়া একটি ফিলিস্তিনি শাসন কমিটির কাছে নিজেদের অস্ত্র তুলে দেওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েল বলছে, এই পরিকল্পনার সর্বশেষ অংশে তারা আদৌ সম্মতি দেয়নি। ফলে যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা শান্তির সম্ভাবনাও আবার আটকে গেছে ইসরায়েল-হামাসের পাল্টাপাল্টি অবস্থানে।

হামাস শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তারা এখনো প্রস্তুত। একই সঙ্গে চুক্তি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

ইসরায়েল-হামাসকে গাজার যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে বলল বোর্ড অব পিস

০৪ আগস্ট ২০২৬


হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’কে জানিয়েছে, পরিকল্পনার সর্বশেষ ধাপ বাস্তবায়নে তারা নিজেদের অবস্থানে অটল। এই ধাপ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজায় গড়ে উঠতে যাওয়া একটি ফিলিস্তিনি শাসন কমিটির কাছে নিজেদের অস্ত্র হস্তান্তর করার কথা রয়েছে হামাসের।



হামাসের এক কর্মকর্তা এএফপিকে বললেন, ‘হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মধ্যস্থতাকারীদের জানিয়েছে, তারা চুক্তি বাস্তবায়ন শুরু করে দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। তবে এর জন্য ইসরায়েলের অনুমোদন প্রয়োজন এবং ইসরায়েলকে চুক্তি বাস্তবায়ন শুরু করতে হবে।’



নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বললেন, ‘ইসরায়েলকে চুক্তি মেনে চলতে এবং দ্বিতীয় ধাপে যেতে বাধ্য করতে মার্কিন প্রশাসনের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে হামাস।’



তবে হামাসের এই অবস্থানের বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, পরিকল্পনাটি নিয়ে তেল আবিবের সম্মতি এখনো নেই।



অক্টোবরে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখে থাকা নেতানিয়াহু একই সঙ্গে গাজা চুক্তি নিয়ে তার ডানপন্থী সমর্থকদের ব্যাপক বিরোধিতারও চাপ সামলাচ্ছেন।



তিনি মঙ্গলবার বলেছেন, ‘বোর্ড অব পিস’ যে খসড়া উত্থাপন করেছে, তাতে ইসরায়েল সম্মতি দেয়নি।



গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, শান্তি পরিকল্পনার অধীনে হামাস নিরস্ত্রীকরণে সম্মত হওয়া একটি বড় অগ্রগতি। ‘বোর্ড অব পিস’ জানিয়েছিল, এর বিনিময়ে ইসরায়েলও ধাপে ধাপে গাজার বড় একটি অংশ থেকে সেনা প্রত্যাহার করবে।



কিন্তু সোমবার গাজার জন্য ‘বোর্ড অব পিস’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলায় ম্লাদেনভের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর ম্লাদেনভ তার আগের অবস্থান থেকে সরে এসে জানান, হামাস পুরোপুরি নিরস্ত্র হওয়ার পরই ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।



অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।



তবে সামরিক অভিযান অব্যাহত থাকলেও সাম্প্রতিক দিনগুলোয় গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। শনিবার খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে তিনজন আহত হয়েছেন।



ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই সময় দুই পক্ষের মধ্যে ট্রাম্পের সমর্থনে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।



একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।


গাজা যুদ্ধহামাসশান্তি পরিকল্পনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম