Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ‘ইয়েলো লাইন’ আরও ভেতরে ঠেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:৫১
গাজায় ‘ইয়েলো লাইন’ আরও ভেতরে ঠেলছে ইসরায়েল

ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতির পর নির্ধারিত ‘ইয়েলো লাইন’ আরও গাজার ভেতরে ঠেলছে ইসরায়েল। নতুন করে গড়ে তোলা হচ্ছে মাটির বাঁধ, সামরিক অবস্থান ও নিরাপত্তা অবকাঠামো। এতে একের পর এক ফিলিস্তিনি পরিবার আবারও ঘরছাড়া হচ্ছে। স্যাটেলাইট চিত্র, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এমন দাবি করা হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত বিবিসির প্রতিবেদনে।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় একটি সীমারেখা নির্ধারণ করা হয়। ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত ওই সীমার পেছনে ইসরায়েলি বাহিনীর অবস্থান নেওয়ার কথা ছিল। চুক্তি অনুযায়ী, এর পেছনের এলাকা সাময়িকভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে।

তবে বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, অনেক জায়গায় সেই সীমারেখার বাইরেও নতুন মাটির বাঁধ তৈরি হয়েছে। কোথাও কোথাও কংক্রিটের ব্লকও আরও ভেতরে সরিয়ে নেওয়া হয়েছে। এতে কার্যত গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উত্তর গাজার আল-তুফাহ এলাকার বাসিন্দারা সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন, সরিয়ে নেওয়া হয়েছে সালাহ আল-দীন সড়কের দিকে ইয়েলো লাইনের চিহ্ন বহনকারী কংক্রিটের ব্লক। কাছেই উঁচু মাটির বাঁধের ওপর উড়ছিল ইসরায়েলের পতাকা।

আল-তুফাহের বাসিন্দা উম্মে মোহাম্মদ আল-শাওয়িশ জানিয়েছেন যুদ্ধের শুরু থেকে বারবার বাস্তুচ্যুত হয়েছেন তারা। এখন যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আগেই ধ্বংস হয়েছিল তাদের ঘরবাড়ি, সর্বশেষ হামলার আগে সতর্কবার্তা পেয়ে তাঁবুতে আশ্রয় নিলেও ধ্বংস হয়ে যায় সেই তাঁবুটিও।

তার স্বজন মোহাম্মদ আল-শাওয়িশ মনে করেন প্রতিদিন অপমান আর বাস্তুচ্যুতির জীবন কাটানোর চেয়ে মৃত্যু ভালো।

বিবিসির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকেই ইসরায়েল দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ শুরু করে ইয়েলো লাইনজুড়ে। এখন পর্যন্ত ৪২ কিলোমিটারের বেশি এলাকায় এসব বাঁধ তৈরি হয়েছে। ইয়েলো লাইনের এ ধরনের স্থাপনা রয়েছে প্রায় ৮৫ শতাংশ অংশজুড়ে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু এলাকায় এসব বাঁধ নির্মাণ করা হয়েছে মূল সীমারেখা থেকে আরও ভেতরে। যেমন আল-মাওয়াসির কাছে একটি অংশ মূল সীমারেখার প্রায় দেড় কিলোমিটার ভেতরে আর খান ইউনিসের আরেকটি অংশ প্রায় ৫০০ মিটার ভেতরে নির্মাণ করা হয়েছে বাঁধ।

বিশ্লেষকদের ধারণা, এসব নির্মাণ সাময়িক নিরাপত্তা ব্যবস্থার চেয়ে দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে আরও বিস্তৃত হচ্ছে ফিলিস্তিনিদের জন্য নিষিদ্ধ এলাকা।

জুলাই মাসে গাজা সিটির জেইতুন এলাকা থেকেও বহু পরিবারকে এলাকা ছাড়তে হয়। স্থানীয়দের ধারণা, সেখানেও ইয়েলো লাইন আরও সরানো হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, ওই এলাকায় অন্তত ৩০টি পরিবার তাদের আশ্রয় হারিয়েছে।

স্যাটেলাইট চিত্রে যাচাই করে দেখা যায় দেইর আল-বালাহ, খান ইউনিস, জাবালিয়া ও বেইত লাহিয়াসহ বিভিন্ন এলাকায় ভবন গুঁড়িয়ে দেওয়া, কৃষিজমি নষ্ট করা এবং নতুন সামরিক অবস্থান তৈরির চিত্র দেখা গেছে। যুদ্ধবিরতির পর এ পর্যন্ত অন্তত ১৪টি নতুন সামরিক অবস্থান গড়ে তুলেছে ইসরায়েল।

তবে হামাসের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, ইয়েলো লাইন সরানো হয়নি। তারা দাবি করে সীমারেখা স্পষ্টভাবে চিহ্নিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই নির্মাণ করা হচ্ছে এসব অবকাঠামো। তাদের ভাষ্য, হামাসের পুনর্গঠন ঠেকানো এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এসব পদক্ষেপের উদ্দেশ্য।

ইয়েলো লাইনগাজাইসরায়েল
    শেয়ার করুন:
    Advertisement
    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    পে-স্কেলে আশা, কাটেনি অস্থিরতা

    ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪১

    advertiseadvertise