Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্পের নির্দেশে নবম রাতের মতো ইরানে হামলা

  • প্রথমবারের মতো ইরানের উত্তর-পশ্চিমের শহর তাবরিজে হামলা
  • দক্ষিণ-পশ্চিমে বুশেহর শহরে বিস্ফোরণ
  • হরমুজ প্রণালিতে নজর রাখা হরমোজগান প্রদেশের জাস্ক ও সিরিক শহরে হামলা অব্যাহত
  • দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তানে বিমান হামলা
  • বেলুচেস্তান প্রদেশে কোনারাক এবং বন্দর নগরী চাবাহারে জোরালো হামলা
  • খুজেস্তান প্রদেশে বড় হামলা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৫১
ট্রাম্পের নির্দেশে নবম রাতের মতো ইরানে হামলা

ইরানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তিন সেনাসদস্য নিহতের জবাবে দেশটির ওপর আরও কঠোর হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘খুব কঠোর’ আঘাত হানছে।

নিউ জার্সি থেকে বিশ্বকাপ ফাইনালের পর ওয়াশিংটনে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আজ রাতে আমরা আবারও তাদের (ইরানের) ওপর কঠিন আঘাত হেনেছি এবং আমরা তা করেছি তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।’

১৭ জুলাই জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

এছাড়া ইরাকে ইরানের একটি ভূপাতিত ড্রোনের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় নিহত হয়েছেন আরও এক মার্কিন সেনা সদস্য।

সামরিক হতাহতের বিষয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেছেন, ‘আমরা অত্যন্ত মর্মাহত। যারা মারা গেছেন তারা এইজন্যই লড়াই করছিলেন যাতে ইরানের পারমাণবিক অস্ত্র না থাকে।’

ট্রাম্পের ঘোষণার পর ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রবিবার রাতভর মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে।

প্রথমবারের মতো উত্তর-পশ্চিমের শহর তাবরিজে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমে বুশেহর এবং হরমোজগানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালীটির ওপর নজর রাখার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজগান প্রদেশের দুটি শহর জাস্ক ও সিরিকে গত কয়েক রাতের মতোই আরও রাতভর বিমান হামলা চলেছে।

গত কয়েক রাত ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে তীব্র বোমাবর্ষণ এখানেই হয়ে আসছে।

এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে কোনারাক এবং বন্দর নগরী চাবাহারে হামলা ও বিমান হামলার খবর পাওয়া গেছে। এই হামলা খুজেস্তান প্রদেশ পর্যন্তও বিস্তৃত, যেখানে মার্কিন বাহিনী দুটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী মাহশাহর ও বন্দর ইমামকে লক্ষ্যবস্তু করেছে।

সোমবার সকালে সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা নবম রাতের মতো ধারাবাহিক হামলা শেষ করেছে।

সেন্টকম উল্লেখ করেছে, এই হামলাগুলো ১৯ জুলাই রাত ১০টায় শেষ হয়েছে এবং ইরানি সামরিক কমান্ড কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে।

এর আগে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও সংঘর্ষ শুরু হয়।

মার্কিন হামলার জবাবে ইরানের বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা 

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসেন্টকম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে