হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজের ওপর সাম্প্রতিক হামলার জবাবে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই সপ্তাহে এটি তৃতীয় দফার হামলা বলে জানিয়েছে সেন্টকম।রবিবার সকালে সেন্টকম জানিয়েছে, তারা প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ বহর, গোলাবারুদ মজুত কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল।এতে বলা হয়েছে, হরমুজ দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপ...