Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানগামী জাহাজে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা, অবরোধে কঠোর যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:৩৮
ইরানগামী জাহাজে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলা, অবরোধে কঠোর যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইরানের দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়ে অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটির ভাষ্য, একাধিক সতর্কবার্তা অমান্য করায় হামলা চালানো হয় গাম্বিয়ার পতাকাবাহী জাহাজটির ইঞ্জিন কক্ষে। বিষয়গুলো নিশ্চিত করেছে বার্তাসংস্থা আল-জাজিরা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, এম/ভি লিয়ান স্টার নামের জাহাজটি ওমান উপসাগর হয়ে একটি ইরানি বন্দরের দিকে যাচ্ছিল। আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে জাহাজটিকে ২০টিরও বেশি সতর্কবার্তা দেওয়া হয় এবং জানানো হয় যে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ লঙ্ঘন করছে এটি।

সেন্টকম উল্লেখ করে, জাহাজটির ক্রুরা নির্দেশনা না মানায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। এর ফলে জাহাজটি আর ইরানের দিকে অগ্রসর হতে পারেনি।

সংস্থাটির দাবি, চলমান নৌ অবরোধ কার্যকর করতে এ পর্যন্ত পাঁচটি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে এবং ১১৬টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি না হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের ঘোষণা দেন। এরপর থেকে ইরানি জাহাজ এবং ইরানি বন্দরের উদ্দেশ্যে যাওয়া জাহাজগুলোর ওপর কঠোর নজরদারি চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শনিবার বলেছেন, ‘অবরোধ এখনো পুরোপুরি কার্যকর রয়েছে।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সম্ভাব্য সমঝোতার খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, অবরোধের কারণে প্রায় ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার তেল রাজস্ব ক্ষতি হয়েছে ইরানের।

এদিকে, অবরোধ ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সম্ভাব্য সমঝোতার খবর প্রকাশের পর কিছুটা কমেছে। শনিবার আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় ৮৭ ডলার।

যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপরও পড়েছে জ্বালানি মূল্যের এই ঊর্ধ্বগতির প্রভাব। দেশটিতে শনিবার গ্যাসোলিনের গড় দাম ছিল গ্যালনপ্রতি ৪ দশমিক ৩৬ ডলার, যা গত বছরের একই সময়ের ছিল মাত্র ৩ দশমিক ১৬ ডলার।

ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধহরমুজ প্রণালিসেন্টকম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়