Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নতুন মার্কিন হামলার জবাব

বাহরাইন, কুয়েত, জর্ডান ও হরমুজের জাহাজে ইরানের হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০২
বাহরাইন, কুয়েত, জর্ডান ও হরমুজের জাহাজে ইরানের হামলা

তেহরানের গুরুত্বপূর্ণ রাস্তায় ইরানের যুদ্ধের পক্ষে জনতার সমাবেশ। ফাইল ছবি/ রয়টার্স

যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার প্রতিশোধ হিসেবে ইরান আবারও বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এবং হরমুজ প্রণালিতে থাকা দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করার দায় স্বীকার করেছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা বৃহস্পতিবার ভোরে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

এতে বলা হয়েছে, জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকেও ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে এবং হরমুজ প্রণালি অবৈধভাবে অতিক্রমের চেষ্টাকারী দুটি তেলবাহী ট্যাংকারও হামলার শিকার হয়েছে।

বাহরাইন দুইবার বিমান হামলার সাইরেন বাজিয়েছে। কুয়েত বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে।

আইআরজিসির ভাষ্য, এপ্রিল মাসের যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ জলপথের সকল যানবাহনকে লক্ষ্য করে গুলি চালানো হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এই পাল্টা হামলাগুলো চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এবং ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের জবাবে চালানো হয়েছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তিন দফায় প্রায় এক ডজন জায়গায় হামলা করেছে, যার মধ্যে ইরানের রাজধানীর পশ্চিমে অবস্থিত কারাজ শহর এবং মধ্যাঞ্চলীয় আবিয়েক কাউন্টিও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কেশম ও কিশ দ্বীপে এবং হরমুজ প্রণালির তীরবর্তী বন্দর আব্বাস ও সিরিক শহরে একাধিক বিস্ফোরণ ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় শহর কারগানেও বিস্ফোরণ ঘটে, এতে অন্তত দুজন আহত হন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলা শুরুর চার ঘণ্টা পর আপাতত এটি সমাপ্তির ঘোষণা দিয়ে। সামাজিকমাধ্যম এক্সে বলা হয়েছে, ইরানজুড়ে সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রগুলোতে আঘাত হানা সম্পন্ন হয়েছে। তবে, ভবিষ্যতে আরও মারাত্মক হামলা চালানোর সতর্কতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইরানের যেসব স্থানে হামলা চালানো হয়েছে, সেগুলোতে বেশিরভাগেই আগের হামলা চালানো হয়েছে। ইরানিদের একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার একমাত্র উপায় হিসেবে আমেরিকানরা সামরিক শক্তি প্রয়োগ করা শুরু করছে, কিন্তু তেহরান জোর দিয়ে বলছে, এর ফল হবে বিপরীত।

সূত্র : আলজাজিরা

ইরান-যুক্তরাষ্ট্রমধ্যপ্রাচ্য যুদ্ধসেন্টকম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে