Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

প্রতিশ্রুতি ‘ভেঙেছে’ যুক্তরাষ্ট্র, সমঝোতা স্মারক স্থগিত ইরানের

আনাদোলু এজেন্সি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৭
শেয়ার করুন:
প্রতিশ্রুতি ‘ভেঙেছে’ যুক্তরাষ্ট্র, সমঝোতা স্মারক স্থগিত ইরানের

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি

যুক্তরাষ্ট্র ‘নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করায়’ সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার জানিয়েছেন এমনটাই।

গরিবাবাদি বললেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং স্থগিত করেছে। আমরাও আমাদের প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা সেগুলো বাস্তবায়ন করছি না। এখন আমরা দেশ রক্ষায় ব্যস্ত।’

এদিকে ইরান অভিযোগ করেছে, ওমান ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ করে হরমুজ প্রণালি পরিচালনার যে চুক্তি রয়েছে, তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিতে চাইছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, হরমুজ প্রণালি ওমান এবং অঞ্চলের দেশগুলোর সঙ্গে পরামর্শ করে পরিচালিত হবে।’

তিনি বললেন, ‘কিন্তু এই চুক্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।’

বাঘাই হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক বিধিনিষেধকে ‘দায়িত্বশীল পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

তার দাবি, ‘আগ্রাসীদের’ এই জলপথ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো ঠেকাতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বললেন, ‘ইরানের বিশ্বাস, এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হস্তক্ষেপ, যা ধারাবাহিকভাবে যুদ্ধ ও সহিংসতাকে উসকে দিচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও অব্যাহত রয়েছে সামরিক উত্তেজনা।

কাজেম গরিবাবাদিসমঝোতা স্মারকইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...