যুক্তরাষ্ট্র ‘নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করায়’ সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার জানিয়েছেন এমনটাই।গরিবাবাদি বললেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তাদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং স্থগিত করেছে। আমরাও আমাদের প্রতিশ্রুতি স্থগিত করেছি। আমরা সেগুলো বাস্তবায়ন করছি না। এখন আমরা দেশ রক্ষায় ব্যস্ত।’এদিকে ইরান অভিযোগ করেছে, ওমান ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ করে হরমুজ প্রণালি পরিচালনার যে চুক...