Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসমাইল বাকাই

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর নাকচ, পাল্টা ব্যবস্থার হুমকি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:১০
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর নাকচ, পাল্টা ব্যবস্থার হুমকি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। ফাইল ছবি

তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি সতর্ক করে বলেছেন, গত ১৭ জুনে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে তার বিপরীতে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। বাকাই স্পষ্ট করে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের নীতি বর্তমানে দৃঢ়ভাবে ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’ নীতির ওপর প্রতিষ্ঠিত।

স্থানীয় সময় শুক্রবার রাতে আইআরআইবি নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন কর্মকর্তাদের আলোচনার দাবি এবং যুদ্ধবিরতি প্রসঙ্গে এসব কথা বলেন।

তিনি সরাসরি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করিনি।’

তবে তিনি জানিয়েছেন, ইরান আঞ্চলিক মধ্যস্থতাকারীর অনুরোধে তেহরান সফরে আসা কাতারি প্রতিনিধিদলের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাশহাদে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

বাকাই জোর দিয়ে বলেছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা যুক্তরাষ্ট্রের একটি অভ্যাসে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে যখন যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে আসে, তখন তারা অজুহাত দিয়েছিল যে ইরানের পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে তাদের সমস্যা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওয়াশিংটন আসলে নিজের সঙ্গেই দ্বন্দ্বে লিপ্ত।

তিনি বলেছেন, গত ১৭ জুন ১৪ দফার সমঝোতা স্মারক সই হওয়ার পর গত ২২ দিনে যুক্তরাষ্ট্র এর বিভিন্ন ধারা বারবার লঙ্ঘন করেছে। বিশেষ করে গত বুধ ও বৃহস্পতিবারের মার্কিন হামলা সমঝোতার প্রথম ও দ্বিতীয় দফার চরম লঙ্ঘন। যেখানে স্পষ্টভাবে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

এ ছাড়াও ইরানের তেল বিক্রির লাইসেন্স বাতিল এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপকে তিনি নিষেধাজ্ঞামুক্ত করার প্রতিশ্রুতি থেকে স্পষ্ট বিচ্যুতি হিসেবে নিন্দা জানান।

বাকাই জোর দিয়ে বলেছেন, যদি অন্য পক্ষ তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে, যা তারা এরই মধ্যে করেছে, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তা তারা নিয়েছেও। এই নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক ফাইল নিয়ে বৈঠকের বিষয়ে বাকাই বলেছেন, এটি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের একটি একঘেয়ে এবং প্রোপাগান্ডা পদক্ষেপ, যার কোনো আইনি ভিত্তি নেই।

তিনি উল্লেখ করেছেন, চীন ও রাশিয়া শুরু থেকেই এই বৈঠকের বিরোধিতা করেছিল। এই বৈঠকে কোনো ফল আসেনি।

সূত্র : প্রেস টিভি

ইসমাইল বাকাইইরান-যুক্তরাষ্ট্র সংঘাতইরানের হুমকি
    শেয়ার করুন:
    Advertisement
    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

    ২৫ আগস্ট ২০২৬, ২১:০৭

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

    ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫৭

    advertiseadvertise