যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের জবাব দেওয়ার প্রতিক্রিয়ায় বড় পরিবর্তন আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রতিরক্ষা ও পাল্টা হামলা—দুই ক্ষেত্রেই নতুন কৌশল নেওয়া হবে বলে জানিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি।আজ সোমবার আল-আলম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। মোহেবি জানিয়েছেন, নতুন করে হামলা হলে যুদ্ধের ভৌগোলিক এলাকা এবং ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জাম— দুটিই বদলে যাবে।তিনি বলেছেন, ‘আমরা নতুন সক্ষমতার নতুন অস্ত্র যুদ্ধক্ষে...