Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা, কমল তেলের দাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৫১
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা, কমল তেলের দাম

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ খবরে এশিয়ার বাজারে বুধবার দিনের শুরুতেই জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।

মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম হলো- কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।

প্রস্তাবগুলো মেনে নিলে ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে শান্তি প্রস্তাবের কোনো নথি এখনো দেখেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম- বিবিসি। তারা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে।

এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৮৭ দশমিক ২০ ডলারে।

গতকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা ‘এখনই’ চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত পক্ষগুলো ‘চুক্তি করতে মরিয়া’ বলেও দাবি করেন তিনি।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘আমরা জয়ী হয়েছি।’ তবে কবে নাগাদ এ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হবে- এমন কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেননি তিনি।

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় তার প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যুক্ত রয়েছেন বলে সাংবাদিকদে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার ভাষ্য, ‘ইরান এখন একটি চুক্তি করতে চায়’

আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে তার দাবি, যুক্তরাষ্ট্রকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের পক্ষের আলোচকরা। সেটিরও বিস্তারিত জানাননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন- পুরস্কারটি তেল, গ্যাস এবং হরমুজ প্রণালির সঙ্গে সম্পর্কিত।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো সরাসরি আলোচনা হয়নি বলে দাবি করেছে  তেহরান। ইরানের পার্লামেন্টের প্রভাবশালী স্পিকার বাকের কালিবাফ সোমবার এ সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে সোমবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচ শর্ত দিয়েছিল। এমন প্রতিবেদন আসে হিব্রু সংবাদমাধ্যমগুলোকে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ আর নতুন করে শুরু হবে না- এমন নিশ্চয়তা চাইছেন ইরানি কর্মকর্তারা। পাশাপাশি হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন তারা। নতুন ব্যবস্থার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে ইরান। চেয়েছে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ। 

এছাড়া ইরানের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত সংবাদমাধ্যম কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে- এমন দাবিও আছে কর্মকর্তাদের।

যুক্তরাষ্ট্র ও ইরানতেলের বাজারমধ্যপ্রাচ্য সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন