Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
শেয়ার করুন:
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

ছবি: রয়টার্স

দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর পাল্টা হামলার দাবি করে আইআরজিসি।

আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে ধারাবাহিক বিমান উসকানি ও তেল চোরাচালান বন্ধ করতে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি এটি একটি ‘কঠোর সতর্কবার্তা’।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স রাডার স্থাপনাটি ‘লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করেছে’।

এ বিষয়ে ওয়াশিংটন বা মানামার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌ-অভিযানের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টায় ঘাঁটিটিতে হামলা হয়েছিল। আলজাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, সেখানে বেশ কয়েকটি রাডার গম্বুজে সরাসরি আঘাত হানা হয়েছে। এ ছাড়া ঘাঁটির বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে সেনাসংখ্যা কমিয়েছে এবং কূটনৈতিক কর্মীদের একাংশকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

নিরাপত্তা বাহিনী নিয়ে নেতানিয়াহু-আইজেনকোট বিরোধ, ইরানে হামলার পরিকল্পনায় উদ্বেগ

১২ নভেম্বর ২০২৬


তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অভিযানের প্রস্তুতি সর্বোত্তম পর্যায়ে রাখতে তারা নিয়মিতভাবে সদস্য ও সামরিক সরঞ্জাম এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়।

সেপ্টেম্বরের পর বাহরাইনে প্রথম হামলার দাবি


বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, উপসাগরীয় কোনো দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি ইরান গত সেপ্টেম্বরের শুরুর পর এই প্রথম করল।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানও এ খবর জানিয়েছে।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সেই যুদ্ধে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।

সেপ্টেম্বরে প্রকাশিত পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম চার মাসে বাহরাইনসহ আটটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় শত শত ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিশ্লেষকদের মতে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের উদ্যোগে চলমান কূটনৈতিক প্রচেষ্টা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তিনি আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ যথেষ্ট কার্যকর হচ্ছে। তাই বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নেই।

আলজাজিরাকে বুধবার দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধের আগের অবস্থায় আর কখনো ফিরবে না হরমুজ প্রণালি। তিনি বললেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করে যাচ্ছে তাদের বাহিনী।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়।

সূত্র: আলজাজিরা

ইরান যুদ্ধবাহরাইনরাডারমার্কিন রাডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে