Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মাসউদ পেজেশকিয়ান

চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৫২
চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুদ্ধ বা ভূখণ্ড সম্প্রসারণ ইরানের লক্ষ্য নয়, তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে দেশটি নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কেবল নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরাইবি’র বরাতে জানা গেছে এ তথ্য। পেজেশকিয়ানের অভিযোগ, ইরানকে লক্ষ্য করে হামলা চালাতে উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে ইরানের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ওয়াশিংটন চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের অনেক সমস্যার সমাধান করেছে তেহরান। ইরানের ওপর চাপ ও হুমকি বন্ধ হলে উত্তেজনা অব্যাহত রাখার কোনো কারণ থাকবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন

সামুদ্রিক জোটের কমান্ডার হলেন সৌদি রিয়ার অ্যাডমিরাল

০৭ আগস্ট ২০২৬

এদিকে মুসলিমদের ‘একসঙ্গে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেন, বিশ্বের ‘সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনী’র মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে ইরানের সামরিক বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাগচি বলেন, ‘বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বাহিনীর মুখোমুখি হয়ে নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তি প্রদর্শন করেছে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী।’

তিনি আরও বলেন, ‘মুসলিমরা যখন একসঙ্গে দাঁড়াবে, তখন আমরা ক্ষতিকর বহিরাগতদের সব ধরনের চ্যালেঞ্জ সরাসরি মোকাবিলা করতে পারব। এখন শুধু নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে ধারণ করার সময়।’

ইরানমাসউদ পেজেশকিয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: